ভোট মিটতেই হিংসা রাজ্যে, পরপর BJP কর্মী খুনের অভিযোগ !

ভোট মিটতেই হিংসা রাজ্যে, পরপর BJP কর্মী খুনের অভিযোগ !

রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: ভোটের পরেই নিউটাউনে বিজেপি কর্মী খুন। বিজয় মিছিলে হামলা, বিজেপি কর্মী খুনের অভিযোগ। মধু মণ্ডল নামে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ।  

আরও পড়ুন,  হেরেও ইস্তফায় ‘নারাজ’ মমতা, এবার কোন পথে এগোবে BJP ?” target=”_self”>  হেরেও ইস্তফায় ‘নারাজ’ মমতা, এবার কোন পথে এগোবে BJP ?

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগ। গতকাল ফলাফল ঘোষণার পরে বিজয় মিছিল বেরিয়েছিল বিজেপির। এবং সেখানে মধু মণ্ডল নামে বিজেপি কর্মী তিনি সামিল ছিলেন। তৃণমূলের কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মধু মণ্ডলকে ব্যাপক মারধর করা হয়, তারপরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

অপরদিকে, ভোটের ফল বেরোতেই বিজেপি সমর্থককে খুনের অভিযোগ হাওড়াতেও। বিজেপির জয়ের উৎসবে যোগ দেওয়ার পরেই হামলার অভিযোগ। মাতেন যাদব বর নামে বিজেপি সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ। রাতে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। নেপথ্যে তৃণমূল, অভিযোগ তুলেছে মৃতের পরিবারের। বিজেপি সমর্থককে খুনের অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Previous post

SBI Home Loan: ২৫ বছরের জন্য ৫০ লাখ টাকার হোম লোন নিলে আপনার কত বেতন হওয়া উচিত ? কত EMI দিতে হবে ?

Next post

Money Making Tips: স্বল্প পুঁজি, অদম্য ইচ্ছা! টিউশনের ফাঁকে আর্ট পেপার দিয়েই বাড়তি আয়ের পথ দেখাচ্ছেন মেদিনীপুরের যুবক

Post Comment

You May Have Missed