‘ভুল বুঝিয়ে শ্যুটিং করিয়ে নেওয়া হয়েছে..’, বিতর্কিত ‘কালা হিরণ’ নিয়ে বিস্ফোরক অভিনেতা

‘ভুল বুঝিয়ে শ্যুটিং করিয়ে নেওয়া হয়েছে..’, বিতর্কিত ‘কালা হিরণ’ নিয়ে বিস্ফোরক অভিনেতা

কলকাতা: বর্তমানে চর্চায় রয়েছে, নতুন সিনেমা, ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ (Kala Hiran)! আর কেন এই সিনেমার সঙ্গে সলমন খানের নাম জুড়ে গিয়েছে, সেই কথা তো সবারই জানা। সলমন খানের নামে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা চলছে দীর্ঘ বছর ধরেই। যদিও সলমন খান সবসময়েই বলে এসেছেন যে, এই ঘটনায় তিনি নির্দোষ। কিন্তু মামলা থেকে রেহাই পাননি তিনি। আর এবার ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ (Kala Hiran) নতুন করে সেই বিতর্কই যেন উস্কে দিয়েছে। না বলা হলেও, অনেকেই মনে করছেন, এই সিনেমা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার ওপর ভিত্তি করেই তৈরি। তবে এবার, এই সিনেমা নিয়ে বড় কথা বলেছেন, অভিনেতা গোবিন্দ নামদেব। তিনি দাবি করেছেন, যে কথা বলে তাঁকে শ্যুটিং করানো হয়েছিল, সিনেমাটা নাকি একেবারে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে!

মিথ্যা কথা বলে শ্যুটিং!

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা গোবিন্দ নামদেব বলেছেন, সলমন খান তাঁর ভাল বন্ধু। কিন্তু তাঁকে এই সিনেমায় যা বলে অভিনয় করানো হয়েছিল, সেটা একেবারেই সঠিক নয়। তিনি বলেছেন যে, সিনেমার ট্রেলার দেখেই অনেকে মনে করে নিয়েছেন, এটাই আসল গল্প। কিন্তু ট্রেলারে যেভাবে ছবিটিকে দেখানো হয়েছে, বিষয়টি একেবারেই তেমন নয়। ছবিটি মুক্তি পেলে, তখনই সবাই আসল গল্প জানতে পারবেন। তিনি খোলাখুলি কথা বলেছেন এই বিষয়টি নিয়ে। অনেকেই মনে করছেন, এই সিনেমার ট্রেলারটি দেখার পরে গোবিন্দ নামদেব বলেন, ট্রেলার দেখার পরে আমি কেঁপে উঠেছিলাম। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যে আমাকে যে কাজের জন্য শুট করানো হয়েছিল, বিষয়টি তার থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের কখনও জানানো হয়নি যে, ছবিতে সলমন খানের মতো একটি চরিত্র তৈরি করে, তাকে এইরকম নেতিবাচকভাবে দেখানো হবে। ট্রেলার দেখেই আমার মনে হয়েছিল যে, আমাকে অন্ধকারে রেখে ব্যবহার করা হয়েছে। আমাকে যা বলা হয়েছিল এবং যা তৈরি করা হয়েছে, তার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

কী বলা হয়েছিল? কী জানালেন গোবিন্দ নামদেব?

গোবিন্দ নামদেব আরও বলেন, তিনি সলমন খানকে নিজের বন্ধু বলে মনে করেন। কাজেই সলমন খানকে খারাপভাবে দেখানো হচ্ছে, সেটা জানলে তিনি এই কাজে একেবারেই রাজি হতেন না। তাঁর কথায়, ‘আমাকে বলা হয়েছিল, ‘সম্ভল’ নামের একটি ছবির জন্য কাজ করছি। পুরো গল্পটি সম্ভল শহর, তার ধর্মীয় ইতিহাস এবং ভগবান কল্কির আগমন সম্পর্কিত ঘটনাগুলির উপর ভিত্তি করে শোনানো হয়েছিল। আমাকে সেই ছবির শুটিং ভেবেই ডাকা হয়েছিল। আমি সেই বিশ্বাসে সেখানে পৌঁছেছিলাম। সেই সময় আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে পরে গল্পটি সম্পূর্ণ অন্য দিকে মোড় নেবে।’  গোবিন্দ নামদেব বলেন, পরবর্তীতে তাঁকে বলা হয়েছিল যে, ‘কালা হিরণ’ নামেরও একটি সিনেমা তৈরি হয়েছে। সলমন খানের নামে যে কৃষ্ণসার হত্যা মামলা রয়েছে, সেই মামলায় আদালতের মধ্যে কী হয়েছে, সেটাই দেখানো হবে। সেই ছবিতেই একটি দীর্ঘ দৃশ্যতে অভিনয়ের কথা বলা হয় গোবিন্দ নামদেবকে। তাঁকে বলা হয়েছিল, নতুন করে কিছু যোগ করা হবে না, শুধু সত্য ঘটনাটাকেই তুলে ধরা হবে। সেই কারণেই রাজি হয়েছিলেন গোবিন্দ।

আরও পড়ুন: Salman Khan: এই সিনেমা মুক্তি পেলেই কি ফাঁস হয়ে যাবে সব সত্যি? আদালতে ছুটলেন সলমন খান!

Previous post

মাসে মাত্র  ১০ হাজার টাকার বিনিয়োগ, তাতেই ১০ কোটি টাকার তহবিল! কীভাবে হবে, জেনে নিন অঙ্কটা

Next post

Weather Update: অস্বস্তির মাঝেই সুখবর দিল আইএমডি, শিল্পাঞ্চলে লম্বা ইনিংস খেলবে বৃষ্টি! বুধবার থেকে ওলটপালট হয়ে যাবে জেলার আবহাওয়া

Post Comment

You May Have Missed