ভারতকে ‘নরককুণ্ড’ বললেন ডোনাল্ড ট্রাম্প, বর্ণবিদ্বেষী মন্তব্যে বিতর্ক

ভারতকে ‘নরককুণ্ড’ বললেন ডোনাল্ড ট্রাম্প, বর্ণবিদ্বেষী মন্তব্যে বিতর্ক

নয়াদিল্লি: ভারত সম্পর্কে এবার বর্ণবিদ্বেষী মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতকে তিনি ‘নরককুণ্ড’ বলে উল্লেখ করলেন। এশিয়ার বিভিন্ন থেকে অভিবাসীরা যে ভাবে আমেরিকার ভিড় করছেন, সেই নিয়ে ভারতকেও কাঠগড়ায় তুললেন তিনি। আমেরিকায় পৌঁছতে যা দেরি ‘ন’মাসে বাচ্চা নামিয়ে দেয়’ বলে মন্তব্য করলেন। (Donald Trump on India)

Savage Nation পডকাস্টে এই মন্তব্য করেছেন ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির যে বিধান দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট, তারও নিন্দা করেন। নাগরিকত্ব নিয়ে গণভোট হওয়া উচিত বলে মন্তব্য করেন অনুষ্ঠানের সঞ্চালক। এতে কী জবাব দেন তিনি, তা লিখিত আকারে নিজেই প্রকাশ করেছেন ট্রাম্প। (Donald Trump Racist Remarks on Indians)

ট্রাম্পের বক্তব্য, “এখানে সন্তান মানে সঙ্গে সঙ্গে নাগরিক। এর পর ভারত, চিন বা অন্য নরককুণ্ড থেকে গোটা পরিবার এসে উপস্থিত হয়।” ভারতীয় এবং চিনা অভিবাসীদের ‘ল্যাপটপ ধরা মাফিয়া’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত ও চিন থেকে আগত অভিবাসীরা তাঁদের পতাকা পদদলিত করছেন।

আমেরিকার সবচেয়ে ক্ষতি অভিবাসীরাই করছেন বলে দাবি করেন ট্রাম্প। তাঁর কথায়, “সব মাফিয়া পরিবার গুলোকেও যদি ধরি, ওরাই (অভিবাসীরা) সবচেয়ে ক্ষতি করেছে আমেরিকার। কোনও রাখঢাক না করেই বলতে চাই, ল্যাপটপ হাতে নিয়ে ঘোরা গ্য়াংস্টাররা। আমাদের লুঠ করেছে ওরা। দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করেছে আমাদের সঙ্গে।”

ভারত এবং চিনা অভিবাসীদেরই বেছে বেছে নিশানা করেন ট্রাম্প। তাঁর দাবি, অভ্যন্তরীণ কাজকর্ম এমন ভাবে সাজানো রয়েছে, যাতে সবকিছু ভারত এবং চিনাদের দ্বারাই পরিচালিত হয়। দুই দেশের অভিবাসীরা আমেরিকায় ‘বার্থ ট্যুরিজ়ম’ চালাচ্ছে। সমাজকল্যাণমূলক প্রকল্পগুলিকে অপব্যবহার করছে। অভিবাসন নিয়ে সংবিধানে যে বিধান রয়েছে, তা ‘সেকেলে’ বলেও মত ট্রাম্পের। 

এব্যাপারে ট্রাম্পের যুক্তি, সংবিধান যখন লেখা হয়েছিল, সেই সময় বিমান পরিষেবা, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও ছিল না। মানুষজন বিমানে চেপে এসে ন’মাসে সন্তানপ্রসব করত না। তাই সময়ের সঙ্গে বদল প্রয়োজন বলে সওয়াল করেন।

আমেরিকাকে অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েই দ্বিতীয়বার ক্ষমতায় ফেরেন ট্রাম্প। সেই থেকে তাঁর সরকারকে একাধিক কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে। অভিবাসীদের ‘এলিয়েন’ বলে উল্লেখ করে, কোমরে, হাতে-পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠানো হয়েছে বিভিন্ন দেশে। ভারতীয় অভিবাসীদের নিয়ে ভারতেেও অবতরণ করে আমেরিকার সেনার বিমান। সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় নরেন্দ্র মোদি সরকারকে।

Post Comment

You May Have Missed