প্রশিক্ষণ চলাকালীন এয়ার বেসের মধ্যেই ভেঙে পড়ল বায়ুসেনার ২ বিমান, নিহত ৪ জন পাইলট

ফিলিপিন্স : মাঝ আকাশেই ধ্বংস, প্রশিক্ষণ চলাকালীন এয়ার বেসেই ভেঙে পড়ল বায়ুসেনার দু’টি বিমান। মৃত্যু হয়েছে ৪ জন পাইলটের। ফিলিপিন্সের ম্যানিলায় ঘটেছে এই ঘটনা। SF-260, সিঙ্গেল প্রপেলার যুক্ত দু’টি প্লেন ভেঙে পড়েছে Fernando Air Base, যা ম্যানিলার দক্ষিণে অবস্থিত। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে। ফিলিপিন্সের বায়ুসেনার মুখপাত্র কর্নেল Alvin Capinguian বিবৃতি দিয়ে জানিয়েছেন, এয়ার বেসের মধ্যেই ভেঙে পড়েছে দু’টি বিমান। অন্য কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রেও জানা গিয়েছে, ম্যানিলার দক্ষিণে প্রশিক্ষণের সময় ফিলিপিন্স বায়ুসেনার দু’টি বিমান ভেঙে পড়েছে এয়ার বেসের মধ্যেই। এই দুর্ঘটনায় ৪ জন পাইলট নিহত হয়েছেন। যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে প্লেন ভেঙে পড়ার মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, মাঝ আকাশে থাকাকালীনই প্লেন ২টি থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর ভেঙে পড়ে ওই ২ প্লেন। পারিপার্শ্বিক কোনও ক্ষয়ক্ষতি না হলেও, দুই বিমানে থাকা মোট ৪ জন পাইলটের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। 

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার সন্দেহে গ্রেফতার র‍্যাপিডো চালক, প্রধানমন্ত্রীর নামে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ 

এই প্লেন দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। কী ঘটেছিল মাঝ আকাশে, বিমান দু’টিতে কি কোনও ত্রুটি ছিল, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র – এইসব প্রশ্নের উত্তর জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে আসলে ঠিক কী ঘটেছিল, তার। অন্যদিকে ফিলিপিন্সের বায়ুসেনার তরফে জানানো হয়েছে SF-260 জেটগুলি আপাতত বসিয়ে দেওয়া হচ্ছে। নিরাপত্তার খাতিরে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। বিগত কয়েক বছরে ফিলিপিন্স বায়ুসেনার বিমান একাধিকবার বেশ ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়েছে। গত মে মাসে ২ জন পাইলটের মৃত্যু হয় এই SF-260 সিরিজের প্লেন ভেঙেই। সেবারও প্রশিক্ষণ চলাকালীনই ভেঙে পড়ে বিমান। উত্তর ফিলিপিন্সের Benguet প্রদেশে ঘটেছিল ওই দুর্ঘটনা। এর আগে ২০২৩ সালে SF-260 TP Marchetti বিমান ভেঙে পড়ে ২ জন পাইলটের মৃত্যু হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছে। সেবারও প্রশিক্ষণের সময়েই ভেঙে পড়েছিল বিমান। 

Post Comment

You May Have Missed