Govt Rejects Petrol- Diesel Price Hike Reports: পেট্রোল-ডিজেলের দাম বাড়ার খবর ‘Fake’ ও ‘বিভ্রান্তিকর’, জানাল কেন্দ্র
ভারতে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন খবরে ব্যাপক আলোচনা চলছিল। বলা হচ্ছিল, নির্বাচন শেষ হওয়ার পর সরকার তেলের দাম বাড়াতে পারে।তবে এখন সরকার এই সমস্ত জল্পনার পুরোপুরি ইতি টেনেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আপাতত পেট্রোল বা ডিজেলের দাম বাড়ানোর কোনও প্রস্তাব সরকারের কাছে নেই।সরকার আরও জানিয়েছে, যেসব মিডিয়া রিপোর্টে দামের বৃদ্ধি নিয়ে দাবি করা হয়েছে, সেগুলি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর।



Post Comment