“বাংলা মিডিয়ামে পড়া ব্যক্তিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, সে..”, রাজ্যে ৯১ শতাংশ ভোট পড়তেই বড় বার্তা অমিত শাহর
দীপক ঘোষ, উত্তর ২৪ পরগনা: রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। আর এবার দ্বিতীয় দফা ভোটের আগে সন্ধ্যারাতে মধ্যমগ্রামে রোড শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখান থেকেই এবিপি আনন্দ-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন, প্রথম দফার ভোটের পর প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের, CEO-কে কী বার্তা ? ” ‘গত কয়েক বছরের তুলনায়..”
প্রশ্ন: দেশের মধ্যে তো এটা একটা রেকর্ড হয়ে গেল, SIR-এর পর পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট পড়ল রেকর্ড ৯১ শতাংশ..
অমিত শাহ : এটা ভাল খবর, প্রথমে ভোটার তালিকায় প্রচুর ভুল ছিল, অনেক ভুল নাম রয়ে গিয়েছিল। সংশোধন হওয়ার পর (SIR) ভুয়ো নাম বের হয়ে যাওয়ার পর, প্রকৃত ভোটাররা নির্ভয়ে ভোটদান করেছে। প্রথম দফায় মমতার গুন্ডারা হিংসা ছড়াতে পারেনি।
প্রশ্ন: এবারের ভোটে তৃণমূলের স্লোগান ছিল, জিতবে বাংলা, অর্থাৎ ওদের বক্তব্য বিজেপি হিন্দীভাষীদের দল, জিতলে তো হামলা হয়ে যাবে, তাই এই জন্য জিতবে বাংলা।
অমিত শাহ : না, আমাদের স্লোগান হচ্ছে, জিতবে বাংলা, এটা ভারতীয় জনতা পার্টির স্লোগান। এখানে হিংসার রাজনীতি শেষ হবে। নতুন করে সংষ্কৃতির উন্নয়ন হবে। নতুন করে শিল্প আসবে। রোজগার ফিরবে মানুষের , সমৃদ্ধ হবে বাংলা। জয় হবে বাংলার।
প্রশ্ন: মহিলাদের জন্য আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে ৩ হাজার টাকা দেবেন, কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি প্রতিশ্রুতি তো দেন, কিন্তু পালন করেন না। যেগুলি এই মুহূর্তে চলছে, সেগুলিও বন্ধ হয়ে যাবে।
অমিত শাহ : দেশে এমন একটাও জায়গা খুঁজে বার করুন, যেখানে বিজেপি তার প্রতিশ্রুতি রাখেনি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা উচিত। উদাহরণের সঙ্গে। বিজেপি যা বলে এসেছে, তা করেওছে।
শাহ এদিন আরও বলেন, ‘নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর যথেষ্ট বন্দোবস্ত করেছে। কারও ভয় পাওয়ার কোনও কারণ নেই। ২০২৯-এ আপনারা মোদিজিকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এখানে মমতা দিদি তাঁর চেলাকে দিয়ে বাবরি মসজিদ বানাতে চান। বিজেপির একজন কর্মী বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে দেব না। মমতা দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। পশ্চিমবঙ্গে বাংলা মিডিয়ামে পড়া ব্যক্তিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু সে ভাইপো নয়, বিজেপির কোনও নেতা হবেন।’



Post Comment