ফ্রিজে রাখা খাবার বের করে আবার ফ্রিজে? রেস্টুরেন্ট মালিকরা সাবধান!

Last Updated: Sep 23, 2026, 23:57 IST

উত্তর ২৪ পরগনা: খাদ্য সুরক্ষা দফতরের হানার পর, এবার সাধারণ মানুষের পাতে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দিতে রেস্তোরাঁ ও ক্যাফে মালিকদের আরও সচেতন করার উদ্যোগ নেওয়া হল। বুধবার মধ্যমগ্রামের স্টার মলে আয়োজোন করা হয় খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিশেষ সচেতনতা কর্মশালার। অনুষ্ঠানে রেস্তোরাঁর মালিক, ম্যানেজার ও কর্মীরা অংশ নেন। রেস্তোরাঁয় খাবার তৈরির আগে থেকে শুরু করে সংরক্ষণ এবং গ্রাহকের কাছে পরিবেশন প্রতিটি ধাপে কী ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, তা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। বিশেষভাবে খাবার নির্দিষ্ট তাপমাত্রায় এবং নিয়ম মেনে সংরক্ষণের উপর জোর দেওয়া হয়। পাশাপাশি খাবার তৈরির জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রান্নায় ব্যবহৃত বাসনপত্র ও সরঞ্জাম নিয়মিত পরিষ্কার করা এবং রেস্তোরাঁর কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও সচেতন করা হয়। কাঁচা ও রান্না করা খাবার আলাদা করে রাখা, খাবার পরিবেশনের সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং খাবারের সংস্পর্শে আসা বিভিন্ন সামগ্রী পরিষ্কার রাখার বিষয়গুলিও তুলে ধরা হয়।

Post Comment

You May Have Missed