ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, তোলাবাজি-খুনের হুমকির অভিযোগ! রাস্তায় নেমে মিষ্টিমুখ ও আবির খেলায় বিজেপি
Last Updated:
পুলিশ সূত্রে খবর, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় এফআইআর দায়ের হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভাওইয়া সঙ্গীতশিল্পী মণীন্দ্রনাথ বর্মণ। ওই সঙ্গীতশিল্পীর অভিযোগ, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। তোলাবাজি-হিংসার পাশাপাশি এই একটা অভিযোগও রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু কোন মামলায় গ্রেফতার তা এখনও পুলিশ জানায়নি।



Post Comment