পুলিশ দেখে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন অধরা TMC বিধায়ক দিলীপ মণ্ডল ! CC ক্যামেরায় বন্দি সেই দৃশ্য
পার্থপ্রতিম ঘোষ, বিষ্ণুপুর : হুমকি কাণ্ডে এখনও অধরা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এবার সিসি ক্যামেরায় ধরা পড়েছে তৃণমূল বিধায়কের পালানোর ছবি। গত ১৫ মে হুমকি কাণ্ডের তদন্ত করতে দিলীপ মণ্ডলের বাগানবাড়িতে যায় পুলিশবাহিনী। কিন্তু পুলিশ আসার আগেই জানালা দিয়ে পালান তৃণমূল বিধায়ক। কীভাবে তিনি পালিয়েছেন, সেই ফুটেজই ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
জামা বদলে পালানোর ফুটেজের পর, এবার সামনে এল ড্রেনের ওপর দিয়ে তৃণমূল বিধায়কের পালানোর ফুটেজ। এদিকে, এখনও অধরা দিলীপ মণ্ডল। তাঁর খোজে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত ১৫ মে তাঁর বাগানবাড়িতে পুলিশ দেখেই, একটি নির্মীয়মান বাড়ির পিছন দিক দিয়ে একটি ড্রেন পেরিয়ে পালান তৃণমূল বিধায়ক। সেই সময় দিলীপ মণ্ডলের পরনে ছিল স্কাই ব্লু টি শার্ট। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পালানোর মুহূর্তের এই নতুন ভিডিও সামনে এসেছে। সিসিটিভিতে ধরা পড়েছে এই ফুটেজ। যদিও এখনও অধরা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। ভোটে জেতার পরই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার তৃণমূল বিধায়কের খোঁজে তাঁর পৈলানের বাগানবাড়িতে পৌঁছোয় পুলিশ। কিন্তু, তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক। CC ক্যামেরায় ধরা পড়েছে যে, পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ে যায় বিধায়কের পাজামা।
তৃণমূল নেতার বিরুদ্ধে জুয়ার ঠেক চালানোর অভিযোগ ! ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন বিজেপি নেতা-কর্মীরা
পুলিশের চোখে ধুলো দিতে, পাঞ্জাবি ছেড়ে টিশার্ট গলিয়ে পগারপার হয়েছেন দিলীপ মণ্ডল। পালাচ্ছিলেন খালি পায়ে। এই দৃশ্য আগেই সামনে এসেছে। আর এবার সামনে এল আরেকটি নতুন ফুটেজ। তাতে দেখা গিয়েছে, দিলীপ মণ্ডলের জন্য একজোড়া জুতো হাতে নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা। ফুটেজে আরও দেখা যাচ্ছে, একটি নির্মীয়মান বাড়ির পিছন দিক দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন দিলীপ মণ্ডল। পরে ছিলেন স্কাই ব্লু টি শার্ট। কিন্তু পালিয়ে কোথায় গেলেন দিলীপ মণ্ডল? একাধিক টিমে ভাগ হয়ে তাঁকে খুঁজছে পুলিশ। এদিকে, বাড়ি থেকে পালালেও, সোশাল মিডিয়ায় বৃহস্পতিবারও সক্রিয় ছিলেন দিলীপ মণ্ডল। বিষ্ণুপুর থানার IC-কে নিশানা করেছেন তিনি।
পুলিশ সূত্রে দাবি, ওয়াই ফাই বা অন্য কারো থেকে শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করছেন দিলীপ মণ্ডল। অন্য কেউও তাঁর প্রোফাইল থেকে এই ভিডিও পোস্ট করে থাকতে পারে। এদিকে তৃণমূল বিধায়কের নামে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় জমা পড়ছে অভিযোগের পাহাড়। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় দিলীপ মণ্ডলের নামে অভিযোগ করছেন অনেকেই। ইতিমধ্যেই দিলীপ মণ্ডলের শাগরেদ কৌশিক বাগকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ। অন্যদিকে, ফেসবুকে পোস্টে বিষ্ণুপুর থেকে জয়ী তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল দাবি করেছেন, ‘আমাকে ২৪ খানা কেস দেওয়া হয়েছে। বিভিন্ন মিথ্যা অভিযোগ করে আজকে আমাদের ফাঁসানো হচ্ছে।’



Post Comment