পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কলম্বোতে ফের দেবদত্ত পাড়িক্কালের ব্যাটে ঝড়। নাগাড়ে দ্বিতীয় ম্যাচে শতরান হাঁকালেন তিনি। শুভমন গিল বাদে অন্য কোনও ভারতীয় ব্যাটার অর্ধশতরান হাঁকাতে ব্যর্থ হলেও, আরও দুই বাঁ-হাতি ব্যাটার রবীন্দ্র জাজেজা এবং যশস্বী জয়ওয়ালও রান পেলেন। এই ত্রয়ীর সুবাদেই প্রথম দিনের খেলা শেষে ভারতীয় দল পাঁচ উইকেটের বিনিময়ে ৩০০ রান তুলল।
Post Comment