কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে খেলা দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ২টি বড় মাইলফলক অর্জন করলেন । গিল টেস্ট ক্রিকেটে ৩,০০০ রান পূর্ণ করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাত রান করতেই গিল এই মাইলফলক ছুঁয়ে ফেলেন । টেস্ট ক্রিকেটে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি ২৮তম ক্রিকেটার হয়ে গেলেন । এছাড়া তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেবকেও (Kapil Dev) পিছনে ফেলেছেন ।  

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় অধিনায়ক শুভমন গিল ১০৮ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন। তিনি ইনিংসে মোট ৬টি চার মারেন । ৬৬ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর ব্যাট করতে আসা অধিনায়ক গিল তৃতীয় উইকেটে দেবদত্ত পাড়িক্কলের সঙ্গে ১২০ রানের দুর্দান্ত জুটি গড়েন । 

 

সবচেয়ে কম বয়সে ৩ হাজার টেস্ট রান করা চতুর্থ ভারতীয় ব্যাটার 

শুভমন গিল ২৬ বছর ৩৪৯ দিন বয়সে টেস্ট ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করেছেন । সবচেয়ে কম বয়সে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি চতুর্থ ভারতীয় হয়ে গেলেন । এই রেকর্ড তালিকায় প্রথম স্থানে রয়েছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) । সচিন মাত্র ২৩ বছর ২২৮ দিন বয়সে টেস্ট ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করেছিলেন । এই রেকর্ড তালিকায় শুভমন গিল কিংবদন্তি কপিলকেও পিছনে ফেলেছেন ।

সচিন তেন্ডুলকর – ২৩ বছর ২২৮ দিন 
বীরেন্দ্র সহবাগ – ২৬ বছর ১৫৭ দিন 
দিলীপ বেঙ্গসরকার – ২৬ বছর ২৬৩ দিন
শুভমন গিল – ২৬ বছর ৩৪৯ দিন
কপিল দেব – ২৬ বছর ৩৫৬ দিন

আরও পড়ুন: ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের

দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত 

কলম্বোতে খেলা দ্বিতীয় টেস্টে ভারতীয় দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দিনের শেষে ভারতীয় দলের স্কোর ৮৫ ওভারে ৩০০/৫। গলে প্রথম টেস্টের পর কলম্বোতে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেছেন দেবদত্ত পাড়িক্কল।

আরও পড়ুন: ০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ



Previous post

দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?

Next post

Dilip Ghosh: ‘ডালভাত খাওয়ার আগে গুলি খাবে, পুলিশের হাত খোলা!’ খড়্গপুরকে ঠান্ডা করতে বারুইপুুর দাওয়াই দিলীপের

Post Comment

You May Have Missed