পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটগণনা, তারমধ্যেই দুঃসংবাদ দিলেন সাংসদ দেব! মনখারাপ অভিনেতার
- নির্বাচনের দিনে প্রিয় পোষ্যকে হারালেন অভিনেতা দেব।
- টানা দেড় মাস প্রচারের পর দেবের ব্যক্তিগত ক্ষতি।
- আলিপুরদুয়ারে রোড-শোরে বিশৃঙ্খলা, দেব ফিরে যান।
- ভোটের দিনে দেবের মন খারাপের পোস্ট সোশ্যাল মিডিয়ায়।
কলকাতা: আজ গোটা পশ্চিমবঙ্গের নজর গণনার দিকে। বাংলার মসনদে এবার বসবে কে, সেই উত্তরই এখন খুঁজছে গোটা বাংলা! তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মনখারাপের পোস্ট করলেন, অভিনেতা সাংসদ দেব (Dev)। গত প্রায় দেড় মাস ধরে টানা ভোটের প্রচার করে গিয়েছেন তিনি। কার্যত গোটা পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছেন তিনি। পাহাড় থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন তিনি। প্রবল রোদে চলছে প্রচার, অসুস্থ পর্যন্ত হয়ে পড়েছিলেন। অভিনেতা হওয়ার পাশাপাশি, দেব তৃণমূল কংগ্রেসের সাংসদ ও। তবে দলের জন্য এত গুরুত্বপূর্ণ একটা দিনে, দেবের ব্যক্তিগত জীবনে বড় ক্ষতি!
প্রিয় পোষ্যকে হারালেন দেব
সোশ্যাল মিডিয়ায় আজ একটি মনখারাপি পোস্ট করেছেন অভিনেতা দেব (Dev)। প্রিয় পোষ্যকে হারিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোষ্যের একটি ছবি পোস্ট করে তিনি বলেছেন, ‘আমার সঙ্গে সেরা জিনিস যেটা হয়েছিল, সেটা তুমি। লাকি। শান্তিতে ঘুমাও। আবার খুব তাড়াতাড়ি ফিরে এসো।’ সোশ্যাল মিডিয়ায় দেব হামেশাই নিজের পোষ্যদের নিয়ে একাধিক ছবি শেয়ার করে নেন। তাঁর ২ পোষ্যও হামেশাই তাঁর সঙ্গে পোজ দেন। তবে, পশ্চিমবঙ্গের জন্য, তৃণমূল কংগ্রেসের এমন একটা গুরুত্বপূর্ণ দিনে, ব্যক্তিগত ক্ষতি দেবের। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার পোস্ট দেখে, প্রত্যেকেই তাঁকে শান্তনা দিয়েছেন।
আলিপুরদুয়ারে দেবের রোড-শো-তে বিশৃঙ্খলা
সম্প্রতি, আলিপুরদুয়ারে ভোটপ্রচারে গিয়েছিলেন দেব। আলিপুরদুয়ার বিধানসভার তৃনমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে রোড-শো করেছিলেন দেব। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে বক্সা-ফিডার রোড ধরে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত রোড-শো করার কথা ছিল দেবের। অভিনেতা দেবকে ঘিরে অগণিত যুবক-যুবতি সহ সাধারণ মানুষের ভিড় জমেছিল আলিপুরদুয়ারের রাজপথে। প্রবল উচ্ছ্বাস ও উদ্দিপনার মধ্য়েই এগিয়ে যেতে থাকে রোড শো। রাস্তার আশেপাশের দোকান, বাড়ির উপর ছাদ বা ব্যালকনিতে দেবকে দেখার জন্য ঢল নামে মানুষের। নায়ককে দেখার জন্য, বাড়ির ছাদ থেকে শুরু করে, গাছের ডাল ও বাদ যায়নি! দেবকে দেখতে শুরু হয়ে যায় তুমুল বিশৃঙ্খলা। পরিস্থিতি সামলাতে অর্ধেক পথেই রোড-শো ছেড়ে ফিরে গিয়েছিলেন অভিনেতা দেব।
আরও পড়ুন: Sunita on Govinda: গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!



Post Comment