দর্শকদের সঙ্গে কনটেন্ট ক্রিয়াটারদের সম্পর্ক কেমন?

দর্শকদের সঙ্গে কনটেন্ট ক্রিয়াটারদের সম্পর্ক কেমন?

ABP Ananda LIVE | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল এবিপি আনন্দ। এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্সে অংশ নেন একাধিক ইউটিউবার। আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি সবই ছিল অনুষ্ঠানে।

ইউটিউব খুললেই নানা রকম ভ্লগের ছড়াছড়ি। কারও শখ, কারও পেশা। নতুন নতুন কনটেন্টে ভরে যাচ্ছে ইউটিউব। ট্রাভেল ভ্লগের মাধ্যমে কেউ দেশ, বিদেশের ছবি দেখাচ্ছেন, কেউ শেখাচ্ছেন ব্যবসা, কেউ আবার নতুন মোবাইল ফোন কিংবা ল্য়াপটপের ভালো, খারাপ দিক তুলে ধরছেন অথবা হাস্য়রসের মোড়কে সামাজিক বার্তা দিচ্ছেন। এরকম কনটেন্ট ক্রিয়েটরদের সম্বর্ধনা জানাল এবিপি আনন্দ। শুক্রবার আয়োজন করা হয় এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্সের। প্রথমেই ছিল আলোচনা সভা। সঞ্চালকের ভূমিকায় ছিলেন মীর। আলোচনায় অংশ নেন সঞ্চালক কৌশিক ভট্টাচার্য, ভূতের রাজা দিল বরের কর্ণধার রাজীব পাল ও বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর। ইউটিউবে কাজের পদ্ধতিতে কী পরিবর্তন আসছে? নতুন নতুন প্রযুক্তি কীভাবে 
ক্রিয়েটরদের প্রভাবিত করছে? আলোচনায় উঠে আসে এই ধরনের নানান বিষয়।  

 

 

Previous post

Kalbaishakhi Alert: ধেয়ে আসছে কালবৈশাখী…! পয়লা বৈশাখেই প্রবল দুর্যোগ, কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব, এল আবহাওয়ার মেগা আপডেটKalbaishakhi Alert on poila baishak heavy rain and thunderstorm alert in south and north Bengal

Next post

Gold Price On Bengali New Year: নববর্ষে সোনার দাম বড় চমক ! কলকাতায় ১ গ্রামের দাম কত হল

Post Comment

You May Have Missed