চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা। আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা আসনে উপ নির্বাচন।

রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীরের ছেড়ে আসা আসনে ভোট। ২ কেন্দ্রেই ভোট শুরুর আগে সকাল থেকেই ভোটারদের ভিড়। নন্দীগ্রাম ও রেজিনগরের বিভিন্ন এলাকায় আঁটোসাটো নিরাপত্তা, চলছে নাকা তল্লাশি। (Rejinagar By Elections)

ভোট শুরুর আগেই বাড়ি ঘিরে ফেলার অভিযোগ হুমায়ুন কবীরের। রেজিনগরের শক্তিপুরে নিজের বাড়ি থেকে বিস্ফোরক অভিযোগ আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের।

’২৬-এর বিধানসভা নির্বাচনে নওদার পাশাপাশি রেজিনগরে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। পরে নওদা রেখে দিয়ে, রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি। এই কেন্দ্রে প্রায় ৬৮ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছেন। রেজিনগরে মোট ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৬৫৭। ৩১৫টি বুথ রয়েছে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৩৪ কোম্পানি
কেন্দ্রীয় বাহিনী ও ৮১৯ জন পুলিশ কর্মী। রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী করা হয়েছে হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদকে। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। কংগ্রেসের টিকিটে লড়ছেন আবদুল্লাহিল কাফি। সিপিএমের প্রার্থী মহম্মদ সাঈদ এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরের প্রার্থী সফিউজ্জামান শেখ। (Nandigram By Elections)

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মোট ভোটার প্রায় ২ লক্ষ ৬৭ হাজার। ৩২৩টি বুথে হবে ভোটগ্রহণ। মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় ৭০০ পুলিশ। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেনদু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। কংগ্রেসের হয়ে লড়ছেন মিলন প্রধান। সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরের প্রার্থী মহম্মদ এতেশামুল হক। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous post

BSNL দিচ্ছে ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা, জিও-এয়ারটেলে পাবেন এই অফার ?

Next post

Rejinagar By Election 2026 : ‘মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব’, রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের

Post Comment

You May Have Missed