‘চাচা, চিন্তা করবেন না, রং না দেখে ব্যবস্থা নেব’, মুসলমান পরিবারের বাড়িতে বিজেপি প্রার্থী

‘চাচা, চিন্তা করবেন না, রং না দেখে ব্যবস্থা নেব’, মুসলমান পরিবারের বাড়িতে বিজেপি প্রার্থী

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • বিজেপির ‘ল্যান্ডস্লাইড ভিকট্রি’-র পর বাংলায় অশান্তির খবর আসছে।
  • সিউড়ির জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিয়েছেন।
  • বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষও ভাঙচুর না করার বার্তা দিয়েছেন।
  • বিজেপি নেতৃত্ব হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

কলকাতা: পদ্মাসনে বাংলা। পশ্চিমবঙ্গে ‘ল্যান্ডস্লাইড ভিকট্রি’ বিজেপির। শোনা যাচ্ছে, আগামী শনিবার শপথগ্রহণ করবে বিজেপি, সেইদিনই জানা যাবে, কে হবেন আগামী মুখ্যমন্ত্রী। তবে তার আগে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির কিছু ছবি সামনে এসেছে। অনেক জায়গা থেকে অভিযোগ উঠেছে. ভাঙা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস। বিভিন্ন জায়গায় হিংসার খবরও এসেছে। তবে এর পাশাপাশি, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সিউড়ির বিজেপির জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের ভিডিও। তাঁরা প্রত্যেকেই সম্প্রীতির বার্তা দিয়েছেন।

শান্তির বার্তা জগন্নাথ চট্টোপাধ্যায়ের

গতকাল সিউড়ির বিজেপির জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, রাস্তার মধ্যে জমায়েত করছিলেন বেশ কিছু বিজেপি সমর্থক। জগন্নাথ চট্টোপাধ্যায় এসে সেই সমস্ত জমায়েত সরিয়ে ফেলতে বলেন। তাঁর মুখে শোনা যায়, ‘আমরা তৃণমূল নই, কী জন্য এখানে এসেছি আমরা? কী জন্য এই জমায়েত? সবাই নিজের নিজের বাড়ি চলে যান।’ এরপরে দেখা যায়, একটি মুসলিম পরিবারের বাড়িতে যান জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে, এক মুসলিম পরিবারকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘চাচা আপনি একদম চিন্তা করবেন না। সমস্ত পুলিশ ফোর্সকে বলা রয়েছে। সবাইকে বলা আছে, অশান্তি হলেই রং না দেখে, দল না দেখে ব্য়বস্থা নেবেন। যে কোনও দরকারে আমি আসব। কোনও চিন্তা করবেন না। বাড়ির মহিলাদেরও আশ্বস্ত করেন জয়ী বিজেপি প্রার্থী।’

‘ভাঙচুরের খবর পেলেই ব্যবস্থা’, বার্তা সজলের

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সজল ঘোষের আরও একটি ভিডিও। সেই অফিসের সামনে গিয়ে একটি ভিডিও করেন সজল ঘোষ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘প্রত্যেকের নিজের নিজের দল করার অধিকার রয়েছে। এই ধরণের ভাঙচুরের ঘটনা যদি কোথাও ঘটে, আমি সবসময় পুলিশকে বলব, রং না দেখে ব্যবস্থা নিতে।’ এরপরে তিনি পার্টি অফিসে ঢুকে অভয় দেন এবং পার্টি অফিস খুলতে বলেন। তিনি আশ্বাস দেন, বরানগরে যত গুণ্ডা রয়েছে, তাঁদের কড়া হাতে দমন করবেন তিনি নিজে।’ গতকাল, বিজেপিকে হিংসা থেকে বিরত থাকার বার্তা দিয়েছিলেন, শমীক ভট্টাচার্য্য থেকে শুরু করে, সুকান্ত মজুমদার এমনকি নরেন্দ্র মোদি পর্যন্ত। আগামীদিনে বিজেপির শাসনে কী ভাল থাকবে বাংলা? উত্তর দেবে সময়।

আরও পড়ুন: Writers Buildings Condition: খাঁ-খাঁ লালবাড়ি, কিন্তু মহাকরণ থেকেই সরকার চালানোর ইঙ্গিত বিজেপির তরফে! কতটা সম্ভব, কোন পথে সংস্কার?

Previous post

WB Assembly Elections: শূন্য থেকে ১…তবে বেশিরভাগ আসনেই জামানত বাজেয়াপ্ত বামেদের, কী অবস্থায় মীনাক্ষী, দীপ্সিতা, কলতান-রা?

Next post

Abhishek Banerjee Security Withdrawn : সকাল হতেই অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’-এর সামনে থেকে তল্পিতল্পা গোটালেন নিরাপত্তারক্ষীরা

Post Comment

You May Have Missed