গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!
কলকাতা: সম্পর্কের তিক্ততা এতটাই যে দুর্ঘটনা নিয়েও কটাক্ষ! শুনতে অবাক লাগলেও, সত্যিই কী গোবিন্দ (Govinda) আর তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক এসে দাঁড়িয়েছে এতটাই তলানিতে? ২০২৪ সালে, পশ্চিমবঙ্গে আসার পরেই গোবিন্দের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে যায়। নিজের বন্দুকের গুলিই লেগে যায় গোবিন্দের পায়ে। জানা যায়, নিজে রিভালবার পরিষ্কার করার সময়ে কোনোভাবে গুলি বেরিয়ে তাঁর হাঁটুতে লেগে যায়। এই কারণে সুস্থতার জন্য দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে। বর্তমানে তিনি ফের স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন, শুরু করেছেন কাজ ও। তবে এবার, সেই ঘটনা নিয়েই সুনীতা কটাক্ষ করলেন গোবিন্দকে!
দুর্ঘটনা নিয়ে কটাক্ষ
এর আগে, বারে বারেই সুনীতা দাবি করেছেন, গোবিন্দের সঙ্গে তৃতীয় নারীর সম্পর্ক রয়েছে। তবে সেই নারী যে অভিনেত্রী নন, তা বারে বারেই জানিয়েছেন তিনি। তবে এবার, নাম না করে, গোবিন্দের সঙ্গে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এদিন গোবিন্দর পত্নী সুনীতা বলেন, ‘যাঁরা চোখ দিয়ে গুলি করে, তৃতীয় ব্যক্তির কাছে চলে যান, তাঁরা নিজের পায়ে নিজে গুলিই করেন।’ গোবিন্দর নাম ব্যবহার না করা হলেও, এই বার্তা স্পষ্ট যে, সুনীতা গোবিন্দর কথাই বলেছেন! গোবিন্দ অবশ্য এই কটাক্ষের কোনও উত্তর দেননি। এর আগেই তিনি বলেছিলেন, সুনীতাকে নাকি ফাঁসানো হচ্ছে, সেই কারণেই তিনি এই সমস্ত কথা বলছেন। সুনীতা যদি ভালমন্দ সবটা বুঝে এই ভাবনা থেকে বেরিয়ে আসেন, তাহলেই মঙ্গল।
গোবিন্দর প্রতিক্রিয়া
গোবিন্দর ওপর সুনীতার একাধিক অভিযোগ ও বিবাহ বহির্ভূত সম্পর্কের উত্তর দিতে গিয়ে গোবিন্দা সদ্যই বলেছেন, ‘এই অভিযোগ আমার নামে আগেও করা হয়েছে। একটা সময়ে, কোনও মহিলাকে ছুঁতে আমার হাত কাঁপত। সেই সময়েও আমার নামে এইরকম অভিযোগ উঠেছে। যে এই অভিযোগ করছেন, তিনি আমার ছোটবেলার ভালবাসা। আমার যৌবনের ভালবাসাও আমায় ছেড়ে চলে গিয়েছে। এই যে মানুষজন ভাবছেন, আমি নাকি প্রেম করছি… তাহলে আমি বলব, এটা বুড়ো বয়সের প্রেম। একটা ষাঁড় সারা জীবন ক্ষেতে কাজ করে। যতদিন তার ক্ষমতা থাকে, সে খেতে খাটে। কিন্তু একটা সময়ে তার বয়স হয়, আর কাজ করার ক্ষমতা থাকে না। ঠিক তখনই তাকে বলি দিতে পাঠিয়ে দেওয়া হয়। তখন আর কারোরই কিছু যায় আসে না। এক সুপারস্টার, এত নায়িকাদের সঙ্গে কাজ করেছি…. কখনও তাঁদের দিকে ফিরেও তাকাইনি। একজন বড় নায়িকাও বলতে পারবেন না, আমি কখনও তাঁকে কোনও আপত্তিকর কথা বলেছি বা বিরক্ত করেছি’



Post Comment