গণনা শুরুর আগে ভবানীপুরে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর, “জনতা যাকে জনাদেশ দিয়ে দিয়েছে..

গণনা শুরুর আগে ভবানীপুরে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর, “জনতা যাকে জনাদেশ দিয়ে দিয়েছে..

কলকাতা: সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভিতরেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম। গতকাল স্কুলের সামনে ৪ ঘণ্টা বসেছিলেন মমতা। এবার আজ সেখানে পৌঁছে গেলেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ‘উনি কালকে পরিকল্পনা করে এখানে এসেছিলেন। উনি এখানে থাকতেন। ধরনা দেওয়ার অভ্যাস আছে’, নাম না করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর।

আরও পড়ুন, “হিংসার বিষের কোনও জায়গা নেই, আমরা দেখছি পরিবর্তন হচ্ছে”, প্রতিক্রিয়া রাজ্যপালের

“জনতা যাকে জনাদেশ দিয়ে দিয়েছে, সেটাকেই স্বীকার করা উচিত..”, তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর

এদিন তিনি সাংবাদিকদের সামনে বলেন,  ‘এটা খুবই লজ্জার। যিনি ৮ বার পার্লামেন্টে, ৪ বার অ্যাসেম্বলিতে লড়েছেন, উনি এইভাবে নিয়মভঙ্গ করে ড্রামাবাজী করেছেন ! এর কোনও ভিত্তি নেই, পুরোপুরি মিথ্যে কথা। এটা হতেই পারে না। বাংলায় শান্তি বিরাজ করুক। সব কিছু ঠিক থাকুক। ভোট হয়ে গিয়েছে। গণনায় সব লোককে আসা উচিত। জনতা যাকে জনাদেশ দিয়ে দিয়েছে, সেটাকেই স্বীকার করা উচিত। গত ১৫ বছরে বর্বাদ হয়ে গিয়েছে বাংলা। ভোট পরবর্তী হিংসা হয়েছিল, ২০২১ সালে। সবাইয়ের শান্তি বজায় রাখা উচিত। আমার কাছে সিআরপিএফ সিকিউরিটি আছে। মমতার কাছে এক-দেড় হাজার রাজ্য সুরক্ষা বলয় আছে। কিন্তু আমাদের তো কিছুই হয় না।  …সাধারণ মানুষকেই ক্ষতির সম্মুখীন হতে হয়। কার্যকর্তার উপরেই আঘাত পড়ে !’

নিরাপত্তার কড়া বেষ্টনীর মধ্যে স্ট্রংরুম

গত বৃহস্পতিবার ১০০ মিটারের ব্যবধানের মধ্যে কোনও জমায়েত, না হওয়ার ফরমান ছিল। এদিন কলকাতা পুলিশের সিপির তরফে, যে নির্দেশিকা এসেছে, যে ২০০ মিটারে কোথাও কোনও জমায়েত করা যাবে না।  বিএনএস-র ১৬৩ ধারা প্রয়োগ করা হয়েছে। সাখাওয়াত মেমোরিয়ালের সামনে এই মুহূর্তে প্রচুর পুলিশ ফোর্স রয়েছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে। নির্বাচন কমিশনের আধিকারিকেরাও রয়েছেন। এই স্ট্রং রুমকে আঁটোসাটো নিরাপত্তা বানানো হয়েছে। প্রতিটি জায়গাতে নির্দিষ্ট ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই হাইস্কুলের সামনের রাস্তা একদিকে থিয়েটার রোড ও অন্যদিকে এক্সসাইডকে কানেক্ট করছে। এই রাস্তা সর্ব সাধারণের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত গাড়ি এখানে ঢুকছে, সেই গাড়ির মালিক এই এলাকার বাসিন্দা হলে, তাঁদেরকেই একমাত্র ঢোকার অনুমতি রয়েছে।

উত্তর মিলবে ৪ তারিখ

৪ তারিখ রাজ্য বিধানসভার ফলপ্রকাশ। তারপরেই প্রকাশ্যে আসবে, ফের চতুর্থবার সরকার গড়বে তৃণমূল কংগ্রেস, নাকি আসন দখল করতে চলেছে অন্য কেউ, সব উত্তরই মিলবে সোমবার। 

Previous post

৫ টাকা দাম বাড়তে পারে পেট্রোলের ! ৫০ টাকা বাড়বে রান্নার গ্যাসের দাম, শীঘ্রই বড় ঘোষণা

Next post

UPI-এর ১০ বছর পূর্তি ! রিয়েল টাইম পেমেন্টে বিস্ময় সৃষ্টিকারী, ভারতের ডিজিটাল অর্থনীতিতে দারুণ গতি দিয়েছে

Post Comment

You May Have Missed