‘কেমন আছিস…?’ সন্দীপনকে জড়িয়ে ধরলেন শুভেন্দু’, দুই তৃণমূল সাংসদের ‘মুখ্যমন্ত্রী সাক্ষাতে’ বিরল ছবি বিধানসভার অধ্যক্ষের ঘরে

‘কেমন আছিস…?’ সন্দীপনকে জড়িয়ে ধরলেন শুভেন্দু’, দুই তৃণমূল সাংসদের ‘মুখ্যমন্ত্রী সাক্ষাতে’ বিরল ছবি বিধানসভার অধ্যক্ষের ঘরে

Last Updated:

TMC MLA Meets Suvendu: প্রসঙ্গত এদিন কালীঘাটে কলকাতা পুরসভার মেয়র পারিষদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে কিন্তু অনুপস্থিত থাকেন সন্দীপন। আর তাতেই বাড়ছে রাজনৈতিক জল্পনা।

শুভেন্দু সাক্ষাতে দুই তৃণমূল বিধায়ক
শুভেন্দু সাক্ষাতে দুই তৃণমূল বিধায়ক

কলকাতা: বঙ্গভবনের পর বিধানসভা। ফের শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এবার সঙ্গী আর এক বিধায়ক সন্দীপন সাহা। সূত্রের খবর, অধ্যক্ষের ঘরে মুখ্যমন্ত্রী ও বাকি বিজেপি বিধায়কদের সঙ্গে দু’জনের নানা কথপোকথনে পাশাপাশি সৌজন্য বিনিময়ও হয়। আর সেই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা ছড়িয়েছে।

স্পিকার মনোনীত হওয়ার পরে আজ বিধানসভায় এসেছিলেন রথীন্দ্র বোস। তাঁর সঙ্গে এদিন বিধানসভায় দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষের মতো বিধায়করা। স্পিকারের ঘরেই তাঁদের মধ্যে বৈঠক হয়েছিল। চমকপ্রদ ভাবে এদিন বিধানসভায় এসেছিলেন তৃণমূল বিধায়করাও।

বিকেলে স্পিকারের ঘরের সামনে দেখা যায় বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। মুখ্যমন্ত্রী স্পিকারের ঘরে থাকাকালীন দুই তৃণমূল বিধায়ক সেখানে হাজির হন। দরজার বাইরে অপেক্ষা করেন তাঁরা। এরপরেই অধ্যক্ষ্যের সঙ্গে কথার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁদের কথা হয়। অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গেও সৌজন্য বিনিময় হয় তাঁদের।

সূত্রের খবর, অধ্যক্ষের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জড়িয়ে ধরেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী যখন যুব’র দায়িত্বে তখন সন্দীপন রাজনীতি শুরু করেন। সূত্রের খবর এর পরেই দুজনের মধ্যে সতীর্থ সুলভ সৌজন্য আদানপ্রদান শুরু হয়। প্রথমে “কেমন আছিস? কেমন চলছে?” ইত্যাদি দিয়ে শুরু হয় সৌজন্য। এর পরেই তৃণমূল কংগ্রেস বিধায়কদের সঙ্গে আলাপচারিতায় শুভেন্দু বলেন, “প্রশাসনিক বৈঠকে যাওয়া উচিত। কাজ সবাই করবে। বিরোধীরাও কাজ করবে।”

এদিন অবশ্য অধ্যক্ষের ঘর থেকে বেরিয়ে তৃণমূল বিধায়করা দু’জনেই জানিয়েছেন নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, গত ১৫ বছরের রাজনৈতিক সংস্কৃতির বদল হচ্ছে। বিরোধী বিধায়কদের কথাও শুনছে সরকার। এমন সৌজন্যমূলক আলোচনা গণতন্ত্রে শুভ লক্ষ্মণ।

প্রসঙ্গত এদিন কালীঘাটে কলকাতা পুরসভার মেয়র পারিষদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে কিন্তু অনুপস্থিত থাকেন সন্দীপন। আর তাতেই বাড়ছে রাজনৈতিক জল্পনা।

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘কেমন আছিস…?’ সন্দীপনকে জড়িয়ে ধরলেন শুভেন্দু’, দুই তৃণমূল সাংসদের ‘মুখ্যমন্ত্রী সাক্ষাতে’ বিরল ছবি বিধানসভার অধ্যক্ষের ঘরে

Post Comment

You May Have Missed