কলকাতায় রেড রোডে ‘যোগ দিবস’ পালনের পর সমাজমাধ্যমে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

কলকাতায় রেড রোডে ‘যোগ দিবস’ পালনের পর সমাজমাধ্যমে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

কলকাতা : ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতার রেড রোডে আয়োজিত হয়েছিল বিশাল অনুষ্ঠান। যোগাসন অভ্যাসে যোগ দিয়েছিলেন প্রচুর মানুষ। আর তাঁদের সঙ্গে শামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সকলের সঙ্গে যোগাসন অভ্যাসও করেন। মাঝে আবার প্রশিক্ষকের ভূমিকাতেও দেখা যায় তাঁকে। ঘুরে ঘুরে দেখছিলেন বাকি ঠিকভাবে যোগাসন অভ্যাস করতে পারছে কিনা। 

এদিনের রেড রোডের অনুষ্ঠান নিয়ে এক্স মাধ্যমে বাংলায় পোস্টও করেছেন প্রধানমন্ত্রী। বদলের পশ্চিমবঙ্গে প্রথমবার উদযাপন করা হল আন্তর্জাতিক যোগ দিবস। আর সবচেয়ে বড় আকর্ষণ হল, কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি। শুধু নিজে যোগাভ্য়াস করলেন না, কার্যত প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল তাঁকে। 

 

আজ ৩টি যুদ্ধজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেগুলি হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। আইএনএস দুনাগিরি—অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন ফাইটার ফ্রিগেট, যা রেডারকে ফাঁকি দিয়ে শত্রুর উপর নিখুঁত আঘাত হানতে পারে। আইএনএস সংশোধক—সমুদ্রের অতল গভীরে নিখুঁত নজরদারি চালাতে সক্ষম বিশালাকার সার্ভে ভেসেল বা লার্জ সার্ভে জাহাজ। আইএনএস অগ্রয়— সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ যা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রুর ডুবোজাহাজ নিমেষেই ধ্বংস করতে পারে। এগুলি সবই তৈরি হয়েছে গার্ডেনরিচ শিপ ইয়ার্ডে। ভারতীয় নৌবহরে যুক্ত হল আরও ৩ রণতরী। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবসে ৩ যুদ্ধ জাহাজের জল-যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভারতীয় নৌসেনার মুকুটে যুক্ত হল ৩ নতুন পালক। আরও আধুনিক, আরও শক্তিশালী হল ভারতের সমুদ্র সমর-সজ্জা। দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩টি যুদ্ধজাহাজ উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। 



Post Comment

You May Have Missed