কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ, পা কেটে রক্তারক্তি! প্রথম সিনেমার শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল শ্যামৌপ্ত

কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ, পা কেটে রক্তারক্তি! প্রথম সিনেমার শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল শ্যামৌপ্ত

কলকাতা: এই ছবিতে যেমন রহস্যের গন্ধ রয়েছে, তেমনই রয়েছে একটা সামাজিক বার্তাও! মে মাসেই মুক্তি পাচ্ছে, নন্দিতা রায় (Nandita Roy) আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর সিনেমা ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। এই ছবির হাত ধরেই, প্রথম বড়পর্দায় পা রাখছেন শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর প্রথমবার ‘উইন্ডোজ’-এ কাজ করার অভিজ্ঞতা নিয়ে আপ্লুত শ্যামৌপ্তি। এই ছবিতে কাজের সুযোগ পাওয়া নিয়ে, শ্যামৌপ্তি এর আগেই এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন। শ্যামৌপ্তির বিয়ের দিনই, বিবাহবেশে শ্যামৌপ্তির প্রথম লুক প্রকাশ্যে এনেছিলেন স্বয়ং শিবপ্রসাদই। তবে এবার, একটি বিশেষ দৃশ্যের অভিজ্ঞতার গল্প শোনালেন শ্যামৌপ্তি। ভোর রাতে, কনকনে ঠাণ্ডায় নাচের দৃশ্যে অভিনয় করতে গিয়ে, কী অভিজ্ঞতা হয়েছিল শ্যামৌপ্তির?

কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ! কী অভিজ্ঞতা হয়েছিল শ্যামৌপ্তির?

এবিপি লাইভ বাংলাকে শ্যামৌপ্তি বলছেন, ‘ছাদে আমার একটা নাচের দৃশ্য ছিল। যখন এই দৃশ্যটার শ্যুটিং হয়, তখনও ভাল করে ভোরের আলো ফোটেনি। সবাই তৈরি হয়ে চলে গিয়েছি। দাদাও (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) অপেক্ষা করছিলেন। ওই ঠাণ্ডায় ছাদের মধ্যে নাচ প্র্যাকটিস করতে গিয়ে মনে হয়েছিল, পা জমে যাচ্ছে। ছাদের মধ্যে অতক্ষণ নাচ করতে গিয়ে, পা কেটে গিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল আমার। কিন্তু কোনো কিছুকেই আমার কষ্ট বলে মনে হয়নি। শট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, দাদা ডেকে নিচ্ছিলেন। গরম চা খাওয়াচ্ছিলেন, পায়ে ওষুধ স্প্রে করে দিচ্ছিলেন। আমার সঙ্গে এত লোক রয়েছে.. কেউ চাদর এগিয়ে দিচ্ছেন, কেউ জুতো এনে দিচ্ছেন। যত্ন করার জন্য এতগুলো মানুষ আমার সঙ্গে। যত যত্নে থাকলে সত্যিই কোনোও কষ্ট বলে মনে হয় না। শটটা দেখার পরে দাদা আর দিদির (নন্দিতা রায়) মুখের যা অভিব্যক্তি ছিল, সেটা ভোলার নয়। আমি বিশ্বাস করি, প্রশংসা সবাই করতে পারেন না। কাজের প্রশংসা পেলে, যে কোনও অভিনেতার কাজ করার ইচ্ছেটা বেড়ে যায়। সেটা প্রত্যেকটা মুহূর্তে ‘ফুলপিসি আর এডওয়ার্ড’-এর কাজটা করতে গিয়ে অনুভব করেছি। ভাল শটে প্রশংসা পেয়ে, পরের শটটা আরও ভাল করে দিয়েছি।’

আরও পড়ুন: Kapil Sharma: চলল গুলি, কপিল শর্মাকে ভয় দেখানোর জন্য ভয়াবহ পদক্ষেপ! কেমন আছেন কমেডিয়ান?

 

 

Previous post

হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করতে বদ্ধপরিকর… দিনরাত এক করে কাজ করছে পূর্বরেল

Next post

Cooch Behar News: লাগাতার বৃষ্টিতে সর্বনাশ! নদীর উপরের সাঁকো ভেঙে চরম ভোগান্তি, ঝুঁকি নিয়ে কলার ভেলায় চলছে পারাপার

Post Comment

You May Have Missed