এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় সাগরে তৃণমূল নেতা, কর্মী সহ গ্রেফতার ৪, পলাতক ২। দক্ষিণ ২৪ পরগনার সাগরে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বুদ্ধদেব গাওনিয়া এবং তৃণমূল কর্মী বিপ্লব মণ্ডল, সত্যজিৎ ঢালী ও ভূপতি মাইতি।
আরও পড়ুন, অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি ত্রাণ সামগ্রী মজুত ও উদ্ধারের ঘটনায় সাগর থানায় দুটি মামলা রুজু করা হয়। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তবে মামলার আরও দুই অভিযুক্ত এখনও পলাতক রয়েছেন। তাঁদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ ধৃত চারজনকে আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানোর কথা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।



Post Comment