উত্তরবঙ্গে এখন একটাই ‘শিল্প’..গরু পাচার! দিনহাটা থেকে মমতাকে কড়া আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের
Last Updated:
দিনহাটা ভোটপ্রচারে এসে হিন্দুত্ব অস্ত্রকে হাতিয়ার করে ভোট চাইলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দিনহাটা সংহতি ময়দানে ভোট প্রচারে এসে তিনি বলেন,
শুভঙ্কর সাহা, :দিনহাটা ভোটপ্রচারে এসে হিন্দুত্ব অস্ত্রকে হাতিয়ার করে ভোট চাইলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দিনহাটা সংহতি ময়দানে ভোট প্রচারে এসে তিনি বলেন, বাংলায় এখন তৃণমূলকে না সরালে ২০/২৫ বছর পর বাংলাদেশে এখন যা ঘটছে এপার বাংলাতেও সেই ঘটনা ঘটবে। রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। সীমান্ত সুরক্ষিত হবে। আগে বাংলা দেশকে পথ দেখাত। এখন উড়িষ্যার পিছনে চলে গিয়েছে। আরো ৫ বছর তৃণমূল ক্ষমতায় থাকলে অসমের পিছনে চলে যাবে। পাশাপাশি গরু পাচার ছাড়া উত্তরবঙ্গে অন্য কোনো শিল্প নেই। পাশাপাশি সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি।
Location :
Dinhata,Koch Bihar,West Bengal




Post Comment