ইনিংসে পাঁচ উইকেট, নয় দশক পুরনো রেকর্ড ভাঙলেন ৫১ বছরের ক্রিকেটার

বুখারেস্ট: প্রায় ৫০ বছর লেগে যায় আন্তর্জাতিক ক্রিকেটে (Cricket News) অভিষেক ঘটাতে। কিন্তু অভিষেকের চার বছর পরেই নয় দশক পুরনো রেকর্ড ভেঙে দিলেন আইল অফ ম্য়ানের ক্রিকেটার জোয়ানা হিকস (Joanne Hicks)। রোমানিয়ার মোয়ারা ভ্লাসেই ক্রিকেট মাঠে গ্রিসের বিরুদ্ধে ৫১ বছর বয়সে ইনিংসে পাঁচ উইকেট নিলেন জোয়ানা।

গ্রিসের মহিলাদের বিরুদ্ধে ১০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন ডান হাতি অফ ব্রেক বোলার জোয়ানা। এই নিয়ে তিন বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। জোয়ানাই প্রবীণতম পুরুষ বা মহিলা ক্রিকেটার হিসাবে এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন। ৫১ বছর ১৭৩ দিনে তিনি পাঁচ উইকেট নিলেন। অস্ট্রেলিয়ার বার্ট আয়রনমোঙ্গার এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়রনমোঙ্গার ৪৯ বছর ৩১৪ দিনে পাঁচ উইকেট নিয়েছিলেন। তবে বাঁ-হাতি অজ়ির ৯৪ বছর পুরনো সেই রেকর্ড এবার জোয়ানার দখলে। 

আরও পড়ুন:- সেরেছে চোট, কেমন আছেন বুমরা, হার্দিকরা? ভারতীয় তারকাদের ফিটনেস নিয়ে মিলল আপডেট 

৪৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো জোয়ানা ২০২৪ সালে ৪৯ বছর ১৬৮ দিনে পাঁচ উইকেট নিয়ে প্রবীণতম মহিলা ক্রিকেটার হিসাবে পাঁচ উইকেট নিয়েছিলেন। তবে বর্তমানে সেই রেকর্ড ভেঙে সর্বকালীন রেকর্ড তিনি নিজের নামে করে ফেললেন।

কন্টিনেন্টাল কাপে গ্রিসের বিরুদ্ধে জোয়ানার দুরন্ত বোলিংয়ের সুবাদে ১৫ ওভারে গ্রিসকে ৫২ রানে অল আউট করে দেয় আইল অফ ম্যান। জবাবে পাওয়ার প্লেতেই নয় উইকেট হাতে রেখে আইল অফ ম্যান ম্যাচ জিতে নেয়। জোয়ানা এই ম্যাচে প্রমাণ করে দিলেন ক্রিকেট হোক বা জীবন, বয়স একটা সংখ্য়ামাত্রই। 

Post Comment

You May Have Missed