আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছিল বারবার, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর, ২০ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ

আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছিল বারবার, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর, ২০ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ

Last Updated:

বিরূপাক্ষ বিশ্বাসকে সিনিয়র রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর। অভিযোগ, নর্থ বেঙ্গল লবির সক্রিয় সদস্য তিনি, থ্রেট সিন্ডিকেটের মাথা, বহুবার যার নাম আরজিকর ইস্যুতে সামনে এসেছে, সেই বিতর্কিত চিকিৎসককে এবার সিনিয়র রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর।

বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষের সিনিয়র রেসিডেন্সি বাতিল করা হল, বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর
বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষের সিনিয়র রেসিডেন্সি বাতিল করা হল, বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর

কলকাতা:  আরজি কর কাণ্ডের পর থেকে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ঘিরে বিতর্ক জারি রয়েছে। থ্রেট কালচার ও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য দফতর ও রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁকে সাসপেন্ড করে। পরবর্তী সময়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যানেলে তাঁর নাম আসায় চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়। এবার বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষের সিনিয়র রেসিডেন্সি বাতিল করা হল, বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। তার রেসিডেন্টশিপের যে বন্ডের টাকা, তা ফেরত দিতে হবে, তদন্ত করবে রাজ্য মেডিক্যাল কাউন্সিল ।

২৯ মে-র বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বরই সাসপেন্ড করা হয়। অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের তদন্ত এবং তদন্ত কমিটির রিপোর্ট খতিয়ে দেখার পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি প্রমাণিত হয়েছে। ফলে সিনিয়র রেসিডেন্ট হিসেবে তাঁর চাকরির মেয়াদ অবিলম্বে বাতিল করা হয়েছে। সরকার ইনডেমনিটি বন্ডের শর্ত অনুযায়ী, তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে। ১৬ নভেম্বর ২০২২-এ তিনি বন্ড সিনিয়র রেসিডেন্ট হিসেবে যোগ দেওয়ার পর দুই বছরের জন্য বছরে ১০ লক্ষ টাকা হিসেবে এই অঙ্ক ধার্য করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলকেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন, কর্তৃপক্ষের অনুমোদনে এই নির্দেশ জারি করেছেন।

আরজি কর আবহে বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট থাকাকালীন বিরূপাক্ষের বিরুদ্ধে পড়ুয়াদের ভয় দেখানো ও ‘দাদাগিরি’র অভিযোগ ওঠে। আরজি করের ঘটনার দিন তাঁর উপস্থিতি নিয়ে সন্দেহ দানা বাঁধে। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করে। স্বাস্থ্য দফতর ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) তাঁকে সাসপেন্ড করে। ২০২৬ সালের জানুয়ারি মাসে সরকারি শিক্ষক নিয়োগের মেধা তালিকায় তাঁর নাম উঠে এলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়, পরে যা নিয়ে প্রশ্ন তোলে চিকিৎসক মহল।

একের পর এক বিতর্কে নাম জড়ানো চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ২০২৪ সালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে কাকদ্বীপে পাঠায় স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের নোটিসে জানানো হয়, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট পদে যোগ দেবেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছিল বারবার, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর, ২০ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ

Post Comment

You May Have Missed