সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথগ্রহণ লোকভবনে, কোন দায়িত্বে কে? জল্পনা তুঙ্গে

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথগ্রহণ লোকভবনে, কোন দায়িত্বে কে? জল্পনা তুঙ্গে

Last Updated:

Suvendu Adhikaris Cabinet Ministers: রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সোমবার লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে কার হাতে কোন দফতরের দায়িত্ব যাবে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

লোকভবনে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, অর্থ-শিক্ষা-স্বাস্থ্য, কোন দায়িত্বে কে? সোমবারই শিলমোহর
লোকভবনে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, অর্থ-শিক্ষা-স্বাস্থ্য, কোন দায়িত্বে কে? সোমবারই শিলমোহর

কলকাতা: সোমবার সকাল ১১ টায় রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথগ্রহণ লোকভবনে। এই অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ এবং তাঁদের দফতর বণ্টন করার কথা রয়েছে। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্য কারা হবেন? সোমবার সেই জল্পনাই মিটতে চলেছে।

সূত্রের খবর, কলকাতার একজন নবনির্বাচিত বিধায়ক তথা প্রবীণ চিকিৎসককে স্বাস্থ্য দফতরের দায়িত্ব এবং পিএইচডি (PhD) ডিগ্রিধারী অন্য এক নবনির্বাচিত বিধায়ককে শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে স্বরাষ্ট্র ও অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি সম্ভবত মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখতে পারেন বলে শোনা যাচ্ছে। এই নতুন মন্ত্রিসভায় রাজ্যের সব জেলা থেকে প্রতিনিধিত্ব থাকার পাশাপাশি মহিলাদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, রাজ্যে নতুন সরকার গঠনের পর পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরি-রা। এদিন পাহাড়ের সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে উত্তরবঙ্গের বিপর্যয়কালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘কার্নিভাল’ করার প্রসঙ্গ টেনে খোঁচা দিতেও ছাড়েননি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বর্ষা এলেই প্রতি বছর ব্যাপক দুর্যোগের মুখে পড়ে পাহাড়-তরাই-ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। ভুটান পাহাড়ের জলে ভেসে যায় বহু গ্রাম-ঘরবাড়ি-পশু। মৃত্যু হয় মানুষের। সেই কারণেই আগাম প্রস্তুতির উপর জোর দিচ্ছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব পাহাড়ে যাবেন। তিনি কো-অর্ডিনেশন মিটিং করবেন। আমরা দেখেছি গত বার পাহাড়ে বিপর্যয়ের সময় সবাই কার্নিভালে ব্যস্ত ছিল। মুখ্যমন্ত্রী তো পলিটিক্যাল লোক, কিন্তু অফিসার-রাও কার্নিভালে ছিলেন। ডিজি, মুখ্যসচিব সবাই ৪৮ ঘণ্টা বাদে পৌঁছেছিলেন। আমরা আগে থেকে প্রস্তুতি নিতে চাই। তাই বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব যাচ্ছেন।”

উল্লেখ্য, শুক্রবারের প্রবল দুর্যোগে কলকাতা-সহ গোটা রাজ্যে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাংলা খবর/ খবর/কলকাতা/

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথগ্রহণ লোকভবনে, কোন দায়িত্বে কে? জল্পনা তুঙ্গে

Previous post

আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছিল বারবার, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর, ২০ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ

Next post

গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

Post Comment

You May Have Missed