আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
কলকাতা : পশ্চিমবঙ্গের ২ দফার বিধানসভা নির্বাচনের আজ ফল প্রকাশ (West Bengal Election 2026)। সকাল থেকেই শুরু হতে চলেছে ভোট গণনা (West Bengal Assembly Election)। কোন রাজনৈতিক দল বসতে চলেছে বাংলার মসনদে? সরকার গড়বে কারা? ফয়সালা হয়ে যাবে আজই (West Bengal Assembly Election Results)। পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে আজ ভোট গণনা (Bengal Election 2026 Results Live)
। ফলতায় পুরো ভোট বাতিল হয়েছে। ফের ভোট হবে ২১ মে এবং ভোট গণনা ২৪ মে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতায়।
সকাল থেকেই রিয়েলটাইম জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে
এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম – এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান – এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। অতএব আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হবে।
সকাল থেকেই রিয়েলটাইম জানা যাবে এবিপি আনন্দের ফেসবুকে
প্রথমে পোস্টাল ব্যালট, তারপর সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এ প্রাপ্ত ভোটের গণনা। ভোট গণনার দিনের জন্য অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভারকে নিয়োগ করল নির্বাচন কমিশন। কাউন্টিং সেন্টারের বাইরে গতিবিধির ওপর কড়া নজর রাখতে গণনাকেন্দ্রের বাইরেও বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ ৪ মে সোমবার সকাল ৮টা থেকে ৭৭টি কাউন্টিং সেন্টারে একসঙ্গে গণনা শুরু হবে।
সকাল থেকেই রিয়েলটাইম জানা যাবে এবিপি আনন্দের ইউটিউবে
নির্বাচন কমিশনের নির্দেশ, সকাল ৮টায় পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এর ভোটগণনা। যে বিধানসভা কেন্দ্রে যত রাউন্ড গণনা হবে, তা শেষ হওয়ার ২ রাউন্ড আগেই পোস্টাল ব্যালট গোনার কাজ শেষ করে ফেলতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ, কোনও বিধানসভা কেন্দ্রে ১৫ রাউন্ড গণনা হলে, ১৩ রাউন্ড শেষ হওয়ার পর এবং ১৪ তম রাউন্ড গণনা শুরু হওয়ার আগে, সেই কেন্দ্রের সব পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষ করে ফেলতে হবে। ৭৭টি গণনাকেন্দ্রের জন্য মোতায়েন করা হয়েছে ৭৭ জন পুলিশ অবজার্ভার। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী, সিসি ক্যামেরায় অতন্দ্র পাহারা, ড্রোন উড়িয়ে নজরদারি – ২ দফার ভোটের মতোই নিরাপদে ও সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গে ভোট গণনা করাতেও তৎপর নির্বাচন কমিশন।
সকাল থেকেই রিয়েলটাইম জানা যাবে এবিপি আনন্দের ইনস্টাগ্রামে
সকাল থেকেই রিয়েলটাইম জানা যাবে এবিপি আনন্দের এক্স হ্যান্ডেলে



Post Comment