আইপিএলের মাঝেই দারুণ খবর দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক, ঘর আলো করে এল কন্যাসন্তান

আইপিএলের মাঝেই দারুণ খবর দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক, ঘর আলো করে এল কন্যাসন্তান

মুম্বই: তিনি ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম সেরা তারকা। আইপিএল চলার মাঝেই দিলেন দারুণ খবর। জানালেন, তাঁর ঘর আলো করে এসেছে কন্যাসন্তান।

তিনি, সূর্যকুমার যাদব। যাঁর নেতৃত্বে ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। আইপিএলের মাঝেই বৃহস্পতিবার দারুণ খবর দিলেন স্কাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি।

সূর্যকুমার ও তাঁর স্ত্রী দেবিকা শেট্টির কন্যাসন্তান হয়েছে। সূর্যকুমার নিজেই সদ্যোজাতের আঙুল ও তাঁর ও দেবিকার হাতের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অনেক স্বপ্ন নিয়ে, আনতশির হয়ে, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আমাদের শিশুকন্যাকে স্বাগত জানালাম।’

 

সোশ্যাল মিডিয়া ভাসছে অভিনন্দনবার্তায়। অনেকেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সূর্যকুমার ও দেবিশাকে। 

 

বৃহস্পতিবার সকালে প্রথমে জানা গিয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে তিনি রায়পুরে যাননি । বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে যেখানে আইপিএলের ম্যাচ রয়েছে মুম্বইয়ের । কেন তিনি খেলতে গেলেন না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল । সেই জল্পনার অবসান হল বৃহস্পতিবার সন্ধ্যাতেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সূর্য নিজেই জানিয়েছেন যে, তিনি কন্যাসন্তানের বাবা হয়েছেন ।

আরও পড়ুন: ভোটে হারার পরই ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার, চিঠি ভিভিএস লক্ষ্মণের

সূর্যকুমারের স্ত্রী দেবিশা শেট্টি পেশায় চিকিৎসক। তাঁর সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় সূর্যকুমারের। কলেজ জীবন থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক। একটি নাচের অনুষ্ঠানে গিয়ে দেবিশার সঙ্গে আলাপ হয়েছিল সূর্যকুমারের। তিনিই দেবিশাকে প্রেমের প্রস্তাব দেন। তখন সবে আইপিএলে পরিচিতি পেতে শুরু করেছিলেন সূর্যকুমার। তখনই দেবিশাকে বিয়ে করেন স্কাই।

কেরিয়ারে সাফল্যের নেপথ্যে বার বার স্ত্রী দেবিশার ভূমিকার কথা বলেছেন সূর্যকুমার। জানিয়েছেন, কঠিন সময়ে কী ভাবে স্ত্রী তাঁর পাশে ছিলেন। অঞ্জলি তেন্ডুলকরেরমতোই পেশা ছেড়ে সূর্যের পাশে থাকেন দেবিশা।

আরও পড়ুন: আইপিএলের মাঝে আচমকা মৃত্যু কোহলি-যুবরাজদের সতীর্থের! মাত্র ৩৬ বছর বয়সে মর্মান্তিক পরিণতি



Previous post

West Bengal Assembly Dissolved: ইস্তফা দিলেন না মমতা, বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি

Next post

শপথের দিন বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস

Post Comment

You May Have Missed