Writers Building: রাইটার্স বিল্ডিংয়ে ‘ফিরছে সরকার’! ২৮টি ঘর চিহ্নিত, ১৫ বছর পরে ফের তৈরি মহাকরণ
Last Updated:
Writers Building: বামেদের শাসনকালের সঙ্গে সমর্থক হয়ে উঠেছিল লাল দেওয়ালের রাইটার্স বিল্ডিং৷ তৃণমূল আমলে একই কথা বলা যায় নীল সাদা রংয়ের নবান্নের ক্ষেত্রে৷ কিন্তু, দীর্ঘ ১৫ বছর পরে ফের প্রশাসনের কেন্দ্রবিন্দু হতে চলেছে মহাকরণ, রাইটার্স বিল্ডিং৷
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের পরেই সিদ্ধান্ত মহাকরণে ফেরা। বিজেপি সূত্রের খবর, সরকার গঠন করে মহাকরণ থেকেই সরকার চালাতে চায় বিজেপি। এই নতুন সরকার নবান্নের পরিবর্তে কলকাতার ঐতিহ্যবাহী মহাকরণ (রাইটার্স বিল্ডিং) থেকে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মহাকরণে এ নিয়ে তোড়জোড় চোখে পড়েছে৷ পরিদর্শন সেরেছেন ইঞ্জিনিয়ার এবং পিডব্লিউডি-র কর্তারা৷
জানা গিয়েছে, পূর্ত দফতর (PWD) ইতিমধ্যেই মহাকরণের ২৮টি ঘর চিহ্নিত করেছে এবং সংস্কারের কাজ ও ইন্টেরিয়র সজ্জার কাজ দ্রুতগতিতে চলছে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে এবং নতুন মুখ্যমন্ত্রী মহাকরণ থেকেই প্রশাসনিক কাজ চালাবেন বলে ঠিক হয়েছে।
সেই কাজের জন্যই প্লাইউড থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী আসছে। কাজ চলছে চলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে।
এর আগে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘‘শমীক ভট্টাচার্য বলেন, আমরা ২০২১ সালে বিধানসভা ভোটের আগেই বলেছিলাম যে রাজ্যে ক্ষমতায় এলে আমরা রাইটার্স বিল্ডিং থেকেই সরকার চালাব৷ এখন রাইটার্স বিল্ডিংয়ে সংস্কার কাজ চলছে৷ ফলে ওখানকার অবস্থা কী আমি জানি না৷ নতুন যিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন, সরকার কোথা থেকে চলবে সেই সিদ্ধান্ত তিনিই নেবেন৷’’




Post Comment