West Medinipur News: কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড শহর! গাছ ভেঙে পড়ায় মেদিনীপুর-ঝাড়গ্রাম রুটে যান চলাচল বন্ধ, চরম উৎকণ্ঠায় যাত্রীরা
Last Updated:
West Medinipur News: কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে প্রকাণ্ড অশ্বত্থ গাছ। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর-ঝাড়গ্রাম রুটে ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রইল যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: হাওয়া অফিসের পূর্বাভাস মতো, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল মেদিনীপুর সদরের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের জেরে রাস্তার উপর গাছ ভেঙে পড়ে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে রইল মেদিনীপুর-ঝাড়গ্রাম হয়ে ধেড়ুয়া সড়কের যাতায়াত। বিশেষত গুড়গুড়িপাল থানার সারেঙ্গাশোল ও পান্ডি এলাকায় একের পর এক গাছ উপড়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
এ দিন সন্ধ্যায় ঝড়ের দাপট শুরু হতেই রাস্তার উপর গাছগুলি ভেঙে পড়তে থাকে। এর ফলে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় বেশ কিছু ডালপালা সরিয়ে ছোট যান বা মোটরসাইকেল যাওয়ার মতো রাস্তা তৈরি করা সম্ভব হলেও বিপত্তি বাঁধে পান্ডি এলাকায়। সেখানে একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছ (Banian Tree) রাস্তার উপর আড়াআড়িভাবে পড়ে থাকায় বড় যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়ে।
Paschim Medinipur,West Bengal
West Medinipur News: কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড শহর! গাছ ভেঙে পড়ায় মেদিনীপুর-ঝাড়গ্রাম রুটে যান চলাচল বন্ধ, চরম উৎকণ্ঠায় যাত্রীরা



Post Comment