West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ! রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় বেশি থাকবে? জেনে নিন
Last Updated:
শুক্রবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উইকেন্ডে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

Post Comment