West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়েই, বইবে ঝোড়ো হাওয়াও, ৪ মে ভোটগণনার দিন কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়েই, বইবে ঝোড়ো হাওয়াও, ৪ মে ভোটগণনার দিন কেমন থাকবে আবহাওয়া?

ভোট গণনার দিন কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলাতে। দ্বিতীয় দফার নির্বাচনের দিনের মতোই সোমবার ভোটগণনার দিন দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ এবং ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা। আগামী দু’দিন ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। রবিবার থেকে ফের বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

আজ, শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা।

শনিবারে ঝড়বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও রবিবার থেকে ফের বাড়বে ঝড়বৃষ্টি। বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার এই দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ফের ঝড়বৃষ্টির প্রভাব বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া:

আজ, শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলা থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার ও রবিবারেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখীর সতর্কতা। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।

কলকাতার আবহাওয়া:

সকাল থেকে মেঘলা আকাশ এবং কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ, শুক্রবারও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। রবিবার এবং সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতায়।

আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৭ থেকে ১০০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩২.৪ মিলিমিটার।

Post Comment

You May Have Missed