West Bengal New Industrial Policy 2026: সিঙ্গল উইন্ডো থেকে জমির সহজলভ্যতা, পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতিতে আশাবাদী হর্ষবর্ধন নেওটিয়া ও সুহেল সরফ

Last Updated:

West Bengal New Industrial Policy 2026: নতুন শিল্পনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থানের আশা, শুভেন্দু সরকারের উদ্যোগকে স্বাগত শিল্পমহলের।

পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতিতে আশাবাদী হর্ষবর্ধন নেওটিয়া ও সুহেল সরফ
পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতিতে আশাবাদী হর্ষবর্ধন নেওটিয়া ও সুহেল সরফ

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের নতুন শিল্পনীতি ‘ইনভেস্টমেন্ট প্রমোশন পলিসি, ২০২৬’-কে স্বাগত জানালেন শিল্পমহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনাকে বিনিয়োগ, শিল্পোদ্যোগ এবং কর্মসংস্থানে রূপান্তরিত করার ক্ষেত্রে এই নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন আম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া এবং সুগমের ম্যানেজিং ডিরেক্টর সুহেল সরফ।

আম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়ার মতে, নতুন শিল্পনীতি রাজ্যে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে সাহায্য করবে। তাঁর বক্তব্য, একক জানালা বা সিঙ্গল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে দ্রুত অনুমোদন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ছাড়পত্র দেওয়ার বিষয়টি ব্যবসায়ীদের আস্থা বাড়াবে। পাশাপাশি শিল্পের জন্য জমি অধিগ্রহণ ও বণ্টনের স্বচ্ছ ব্যবস্থা, ল্যান্ড পুলিং এবং অব্যবহৃত শিল্পজমি কাজে লাগানোর উদ্যোগ বিনিয়োগকারীদের জমি পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেবে। উৎপাদন শুরুর নির্দিষ্ট সময়সীমা থাকায় প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও বাড়বে।

তাঁর মতে, পরিবেশবান্ধব প্রযুক্তি, আধুনিক উৎপাদন ব্যবস্থা, নতুন শিল্পক্ষেত্র এবং উন্নত পরিকাঠামোর উপর জোর দেওয়ায় রাজ্যের দক্ষ কর্মী এবং স্থানীয় সরবরাহকারীরাও নতুন সুযোগ পাবেন। এই নীতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর পাশাপাশি রাজ্যের সর্বত্র উন্নয়নের সুফল পৌঁছে দিতে পারে বলেও আশাবাদী তিনি।

তবে তাঁর মতে, এই নীতির প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবে কতটা দ্রুত এবং মসৃণভাবে তা কার্যকর করা হচ্ছে তার উপর। স্বচ্ছ প্রক্রিয়া এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা গেলে পশ্চিমবঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে শিল্পমহলের আস্থা আরও বাড়বে।

Post Comment

You May Have Missed