Life Certificate: রেলের দুর্দান্ত উদ্যোগ, এবার পেনশনভোগীরা আরও সহজে ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন !
Last Updated:
রেলের পেনশনভোগীদের জন্য বড় সুবিধা। এবার আরও সহজে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন তাঁরা। কীভাবে এই পরিষেবা ব্যবহার করবেন, জেনে নিন।
হাওড়া, রাকেশ মাইতি: হাওড়া বিভাগের রেলওয়ে পেনশনভোগীদের সুবিধার্থে এবং সহজে ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ (DLC) জমা দেওয়ার ব্যবস্থা করতে মেগা ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) ক্যাম্প ৫.০ – ২০২৬-এর আয়োজন করেছে পূর্ব রেলের হাওড়া বিভাগ। বিভিন্ন সমস্যায় লাইফ সার্টিফিকেট বিষয়ে নানা সমস্যার সম্মুখিনী হতে হয় পেনশনভোগীদের। সেই সব দিক গুরুত্ব দিয়ে রেলের বিশেষ উদ্যোগ। পেনশনভোগীদের আরও সুবিধার্থে এলাকা ভিত্তিক বিভাগে অগ্রিম নির্ধারিত দিনক্ষণ প্রকাশ করা হয়েছে।
হাওড়ার বিভাগীয় রেলওয়ে পরিচালক (DRM) শ্রী বিশাল কাপুরের দিকনির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোগটি শুরুতেই ব্যাপক সাড়া পেয়েছে। নভেম্বরের প্রথম তিন দিনেই বহু পেনশনভোগী সফলভাবে তাঁদের লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন। পেনশনভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেন সিনিয়র ডিভিশনাল পার্সোনেল অফিসার (Sr. DPO) শ্রী হর্ষ গর্গ, যা পেনশনভোগী-বান্ধব পরিষেবা প্রদানে রেলের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে।
নিয়মিত পরিষেবা ও বিশেষ শিবিরের সময়সূচি
সমস্ত কর্মদিবসে হাওড়া এনডিআরএম (NDRM) ভবনের দ্বিতীয় তলে পেনশনভোগীদের জন্য নিয়মিত সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, দূরবর্তী এলাকার পেনশনভোগীদের সুবিধার্থে নির্দিষ্ট সূচি অনুযায়ী বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
পাকুড়: ০৪.১১.২০২৬
কাটোয়া: ০৫.১১.২০২৬
বর্ধমান: ০৯.১১.২০২৬
বোলপুর: ১০.১১.২০২৬
নবদ্বীপ: ১৩.১১.২০২৬
রামপুরহাট: ১৮.১১.২০২৬
ব্যান্ডেল: ২০.১১.২০২৬
আজিমগঞ্জ: ২৭.১১.২০২৬
হাওড়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। পেনশনভোগীদের আরও সুবিধার্থে সহজলভ্য পরিষেবা এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রাখাই এই মেগা ক্যাম্পের মূল লক্ষ্য।

Post Comment