West Bengal Assembly Election Result 2026: জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী! কৃষ্ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানালেন বিজেপি প্রার্থী

West Bengal Assembly Election Result 2026: জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী! কৃষ্ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানালেন বিজেপি প্রার্থী

Last Updated:

West Bengal Assembly Election Result 2026: জীবনের প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়লাভ। কৃষ্ণগঞ্জের অভিভূত বিজেপি প্রার্থী ধন্যবাদ জানালেন ভোটারদের।

+

News18

কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ:  ‘জীবনে প্রথমবার জিতেছি আলাদা অনুভূতি’-সোমবার গণনাকেন্দ্র থেকে বেরিয়ে প্রতিক্রিয়া কৃষ্ণগঞ্জের বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাসের। জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে তাঁর এই জয় এল। এই জয়ের কৃতিত্ব তিনি দিলেন সমস্ত কৃষ্ণগঞ্জবাসীকে। তিনি জানান, “কৃষ্ণগঞ্জবাসী যেভাবে আমাদের ভোট দিয়েছে এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একদম বুথ স্তরের কার্যকর্তারা যারা জীবনকে বাজি রেখে দশ বছর ধরে যাঁরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নিজেকে লিপ্ত রেখে আজকের এই জয় তাঁরা সফল করেছে এবং তাঁর পাশাপাশি রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বরা তারা আমার প্রতি ভরসা রেখেছেন। সেই কারণে প্রত্যেককে ভাবে এই জয়ের কৃতিত্ব দিতে চাই।”
আরও পড়ুন: শব্দবাজি, হুল্লোড়ে আতঙ্কের ঘোর কাটিয়ে ভারতীয় নির্বাচনের অভিনব অভিজ্ঞতায় মজলেন ফরাসি পর্যটক

তিনি এও বলেন, “আমি তথা আমাদের পার্টি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো ১০০ শতাংশ পূরণ করব। এবং আমি বিশেষ করে কৃষ্ণগঞ্জবাসীর জন্য যেই প্রস্তাবগুলো রেখেছিলাম যেহেতু সরকার আমাদের গঠন হচ্ছে, কৃষ্ণগঞ্জে তৈরি হবে সুপার স্পেশালিটি হাসপাতাল। যেখানে একটি গ্রামীণ হাসপাতাল রয়েছে সেই খানেই। সেই গ্রামীণ হাসপাতালকেই আপডেট করে আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল বানানোর পরিকল্পনা নিয়েই আমরা এগোবো।”

উল্লেখ্য, এ বছর আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল পরিমাণে জয় লাভ করেছে বিজেপি সরকার। নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছেন গোটা রাজ্যবাসী।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

West Bengal Assembly Election Result 2026: জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী! কৃষ্ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানালেন বিজেপি প্রার্থী

Post Comment

You May Have Missed