VB-G RAM G: MGNREGA-র বদলে চালু হল নতুন প্রকল্প, পুরনো জব কার্ড কি আর চলবে না? জেনে নিন
নতুন প্রকল্পে যোগ্য গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের দৈনিক মজুরিও বৃদ্ধি করা হয়েছে।
পুরনো MGNREGA জব কার্ড কি আর চলবে না?
অনেকেরই প্রশ্ন, MGNREGA-র পুরনো জব কার্ড কি আর বৈধ থাকবে? নতুন VB-G RAM G প্রকল্পের জন্য কি নতুন কার্ড করতে হবে?এই বিষয়ে কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে, e-KYC সম্পন্ন পুরনো MGNREGA জব কার্ডগুলি সম্পূর্ণ বৈধ থাকবে, যতদিন না সংশ্লিষ্ট দফতর নতুন গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড ইস্যু করছে।
অর্থাৎ, যাঁদের কাছে পুরনো জব কার্ড রয়েছে, তাঁরা সেই কার্ড ব্যবহার করেই VB-G RAM G প্রকল্পে বছরে ১২৫ দিনের নিশ্চিত কাজের সুবিধা পাবেন।
শুধু কাজের দিনই নয়, মজুরির হারও বৃদ্ধি করেছে সরকার। সরকারের দাবি, সারা দেশে গড়ে ১০ শতাংশেরও বেশি মজুরি বৃদ্ধি করা হয়েছে। ১ জুলাই থেকে গড় দৈনিক মজুরি ২৯৮.৮ টাকা থেকে বেড়ে ৩২৭.৪ টাকা হয়েছে। অর্থাৎ, প্রতিদিন ২৮.৬ টাকা বেশি পাবেন শ্রমিকরা।
এছাড়া সরকার এই প্রকল্পের অধীনে প্রতিদিন ন্যূনতম ৩০০ টাকা অন্তর্বর্তীকালীন (Interim) মজুরি নির্ধারণ করেছে। এর ফলে দেশের কোনও রাজ্যেই এখন আর ৩০০ টাকার কম দৈনিক মজুরি দেওয়া যাবে না।
গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দৈনিক মজুরি বাড়িয়ে সরাসরি ৩০০ টাকা করা হয়েছে।
সিকিমের উচ্চ পার্বত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় – প্রতিদিন ৪৫০ টাকাহরিয়ানা – ৪০৯ টাকা প্রতিদিন
গোয়া – ৪০৬ টাকা প্রতিদিনকেরল – ৪০১ টাকা প্রতিদিন
নতুন VB-G RAM G প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বাড়ানো এবং শ্রমিকদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার।
Post Comment