UIDAI-এর নতুন পদক্ষেপ, শীঘ্রই আধার কার্ডের ফটোকপি দেওয়ার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চলেছেন !

স্কুল-হাসপাতাল থেকে বেসরকারি সংস্থা—সবাই যুক্ত
এই ৩০০টি প্রতিষ্ঠানকে Offline Verification Seeking Entities (OVSE) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে হোটেল-রেস্তোরাঁ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন্ট আয়োজক সংস্থা, Swiggy-Zomato-র মতো সংস্থা এবং সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান রয়েছে।
২০২৭ সালের জানুয়ারি থেকে এই ব্যবস্থা আরও উন্নতভাবে কার্যকর হবে। UIDAI দীর্ঘদিন ধরেই সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা, হোটেল-রেস্তোরাঁ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। লক্ষ্য হল ফোটোকপির পরিবর্তে অ্যাপ-ভিত্তিক ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা।
UIDAI জানিয়েছে, গত এক বছরে ১০০-র বেশি বড় সংস্থাকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তমানে গ্যাস, জল, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজেও আধার কার্ডের ফোটোকপি জমা দিতে হয়। ব্যাঙ্ক এবং বাজারের ছোট-বড় বিভিন্ন কাজেও আধারের ফোটোকপি চাওয়া হয়।

Previous post

‘প্রবলেম হয়ে থাকলে জ্যোতিবাবুর আমলেই হয়েছে, বুদ্ধদেব শুধু কার্যকর করেছেন!’ শিল্পনীতি নিয়ে শুভেন্দুর আক্রমণের মুখে জ্যোতি বসুর ঘাড়ে দোষ চাপালেন বিমান

Next post

ফের তীব্র ভূমিকম্প, পরপর ২টি আফটার-শক; রিখটার স্কেলে ৬.১ মাত্রায় বড় প্রভাব

Post Comment

You May Have Missed