Taratala Building Collapse: মোটা টাকার রফা, ‘চোখ বন্ধ’ করে ছিলেন পুরসভার একাধিক অফিসার! একাধিক বিস্ফোরক দাবি তদন্তকারী দলের, কেন ভেঙে পড়ল তারাতলার নির্মাণ?
Last Updated:
Taratala Building Collapse: কেন ভেঙে পড়ল তারাতলার নির্মাণ? নেপথ্যে আসল কারণ কী? খতিয়ে দেখতে তদন্তে করছে বিশেষ তদন্তকারী দল (SIT)৷ এরপরেই তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ
কলকাতা: তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ঘটনার তদন্তে ইতিমধ্যেই গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)৷ তদন্তে নেমে তারাতলা বিপর্যয়ের নেপথ্যে পুরসভার একাধিক অফিসারের ‘চোখ বন্ধ’ করে থাকাও সমান ভাবে দায়ি মনে করছেন সিটের কর্তারা৷
নিয়ম বলছে, প্ল্যানের নকশা জমা পড়া থেকে অনুমোদন এবং অনুমোদন পাওয়ার পর নির্মাণ কাজ চলাকালীন একাধিক বার পুরসভার তরফে নজরদারি চালানো হয়ে থাকে। যা তারাতলার এই নির্মাণে হয়নি বলেই সূত্রের খবর৷ ওয়ার্ডের সাব এঞ্জিনিয়ার থেকে বোরো অফিসের অ্যাসিস্ট্যান্ট এঞ্জিনিয়ার হয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যাঁদের নজরদারি থাকার কথা ছিল নির্মাণে। যা হয়নি বলেই তথ্য উঠে এসেছে৷
এমনকি পুরসভার সদর দফতরের বিল্ডিং বিভাগের আধিকারিক থেকে ইঞ্জিনিয়ার, তাঁরাও এড়িয়ে গেছেন তাঁদের কর্তব্য৷ পুলিশের দাবি, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাব ও মোটা অঙ্কের টাকার লেনদেনের কারণেই বিধির তোয়াক্কা না করেই চলেছে নির্মাণ!
তাই তদন্তে নেমে বোরো থেকে পুরসভার সদর দফতরের বিল্ডিং বিভাগের একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়ারের বয়ান রেকর্ড করতে চাইছে তদন্তকারীরা৷
তারাতলার দুর্ঘটনার ঘটনায় চলছে উদ্ধারকাজ৷ শনিবার আহত আরও একজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে৷ এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ সূত্রের খবর, বেসরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭ জন৷
সূত্রের খবর অনুযায়ী, তারাতলার দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ কঠিন থেকে আরও কঠিনতর হচ্ছে। প্যানকেক কোল্যাপ্সের শেষ লেয়ার অবধি পকেট করা গিয়েছে। সেই অনুয়ায়ী প্রাণের স্পন্দন খুঁজে উদ্ধারকাজ চলছে। জানা গিয়েছে, পচা দুর্গন্ধ বেরতে শুরু করেছে এলাকায়। আর কোনও প্রাণের স্পন্দন রয়েছে কি না সেই সব কিছু আজ আরও নিঁখুতভাবে চেক করবে এনডিআরএফ।
Kolkata,West Bengal




Post Comment