Suvendu Adhikari: এবার কিশোরীদের জন্য HPV টিকা দেবে সরকার! আগামী ৩ মাস চলবে কর্মসূচি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাত ধরে শুভ উদ্যেদের সূচনা আজ
Last Updated:
Suvendu Adhikari: ভবিষ্যতে পুরুষদের ক্ষেত্রে ভারতের জাতীয় টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্তিকরণের আশা এই টিকার৷ অন্তঃসত্ত্বাদের এই টিকা দেওয়া হয় না। যদি কারও প্রথম টিকা নেওয়ার পর গুরুতর অ্যালার্জি হয়ে থাকে, তখন টিকা না নেওয়াই ভাল। যদিও চিকিৎসকের পরামর্শ নিয়েই সমস্ত সিদ্ধান্ত নেওয়া উচিত৷
কলকাতা: রাজ্যজুড়ে আজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি এর ভ্যাকসিন দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে৷ বিধাননগর মহকুমা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ১৪ বছর বয়সি মেয়েদের রাজ্যজুড়ে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে৷ গত ২৮ ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে দেশজুড়ে এই ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যে স্টেট লেভেলে সমস্ত রকম প্রশিক্ষণ সম্পূর্ণ৷ জেলা স্তরে প্রশিক্ষণ চলছে এরপরে ব্লক লেভেলে প্রশিক্ষণ শুরু হবে৷
তিনমাস চলবে এই কর্মসূচি
এই টিকা কর্মসূচির প্রচার তিন মাস ধরে চলবে সমস্ত সরকারি টিকা প্রদান কেন্দ্রে এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রে৷ যাদের টিকা দেওয়া হবে তাদের প্রত্যেককে U – WIN (ইউ উইন) অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে এবং তাদের অভিভাবকের ওটিপির মাধ্যমে অনুমতি নিতে হবে৷
১৪ বছরের কিশোরীদের জন্য হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) টিকার মাত্র ২ ডোজ (ইনজেকশন) নেওয়ার সুপারিশ করা হয়। প্রথম ডোজ নেওয়ার পর, দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের অন্তত ৬ মাস পর দেওয়া উচিত৷ হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) হল একটি অত্যন্ত সাধারণ যৌনবাহিত ভাইরাস, যা থেকে জরায়ুমুখের ক্যান্সার (সারভাইক্যাল ক্যান্সার), অন্যান্য যৌনাঙ্গ ও গলার ক্যান্সার এবং যৌনাঙ্গে আঁচিল হতে পারে৷ এই প্রকল্পে গার্ডাসিলের একটি টিকা দেওয়া হবে। এইচপিভি টাইপ ১৬ এবং ১৮ রুখতে সক্রিয় ভূমিকা নেয় এই টিকা। সেই সঙ্গে টাইপ ৬ এবং ১১-এর বিরুদ্ধেও সুরক্ষা প্রদান করবে।
১৪ বছরের বেশি কিশোরীদের টিকা
যাঁদের বয়স ১৪ বছরের বেশি, যাঁরা সময় মতো এই টিকা পাননি, অথবা প্রথম বার যৌন সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছেন, তাঁদের এই টিকা দুইয়ের বদলে তিনটি ডোজ নিতে হবে৷ কম বয়সি ছেলেদেরও এই টিকা দেওয়া উচিত। কারণ এইচপিভি সংক্রমণ ছেলেদেরও হতে পারে৷
আজ ২৩৫ টি কেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে৷ তিন মাস ধরে সাড়ে সাত লাখ মেয়েদেরকে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ মুখ্যসচিব জানাচ্ছেন, গোটা দেশে মহিলাদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার৷আগের সরকার এই ভ্যাকসিন দিতে চায়নি বলে জানান তিনি৷ তিনি জানান, ‘‘বারবার করে কেন্দ্র থেকে অনুরোধ করা হল এই ভ্যাকসিন দিতে চাইনি আগের সরকার৷ আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা করব৷ যাতে এখান থেকে চেন্নাই বা মুম্বাই না যেতে হয় চিকিৎসার জন্য৷ ’’
May 30, 2026 11:02 AM IST




Post Comment