South 24 Parganas News: সাত-আটবার রিংবাঁধ করেও মিলছে না রেহাই, সমুদ্রগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় সাজানো-গোছানো পর্যটন কেন্দ্র! ঘুম উড়েছে স্থানীয়দের
Last Updated:
South 24 Parganas News: গোবর্ধনপুর সমুদ্র সৈকত খুব দ্রুত রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছিল। তবে এখানে সমুদ্রবাঁধ রক্ষা করলে তবেই রক্ষা পাবে পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্র বাঁধ রক্ষা না করলে আগামীতে তা থাকবে না বলে মত স্থানীয়দের। ভাঙন দেখে বাড়ছে চিন্তা।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গোবর্ধনপুরের সমুদ্রবাঁধ রক্ষা করলে তবেই রক্ষা পাবে পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্র ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলেও, বাঁধ রক্ষা না করলে আগামীতে এই পর্যটন কেন্দ্র থাকবে না বলে মত স্থানীয়দের।
এমনিতেই গোবর্ধনপুরে সমুদ্রবাঁধ নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের মধ্যে অনেকেই বাঁধ সংলগ্ন এলাকা থেকে অন্যত্র সরে যাচ্ছেন। এখনও বর্ষা আসেনি, বর্ষার আগেই এমন অবস্থা হওয়ায় খুবই আতঙ্কিত সকলে। গোবর্ধনপুর সমুদ্র সৈকত খুব দ্রুত রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছিল। তবে সেই সমুদ্র সৈকতের পাশে এত দ্রুত ভাঙন চিন্তায় রাখছে প্রশাসনকেও।
ফলে ভাঙন রোখা জরুরি হয়ে পড়েছে। এই ভাঙন রোখার দাবি জোরালো ভাবে তুলছেন স্থানীয়রা। নতুন সরকারের কাছে এই দুর্ভোগ কাটিয়ে তোলার দাবি করেছেন তাঁরা। দীর্ঘদিনের সমস্যা সমাধান করলে স্থানীয়রা ভাল থাকবেন বলে জানিয়েছেন। এই বাঁধ গোবর্ধনপুরের লাইফলাইন ফলে বর্ষার আগে এই বাঁধ রক্ষা করতে হবে।
South Twenty Four Parganas,West Bengal
South 24 Parganas News: সাত-আটবার রিংবাঁধ করেও মিলছে না রেহাই, সমুদ্রগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় সাজানো-গোছানো পর্যটন কেন্দ্র! ঘুম উড়েছে স্থানীয়দের




Post Comment