Social Media Post: কাদা জলে রাস্তায় নরকযন্ত্রণা, বিধায়ককে ফেসবুকে ট্যাগ করতেই কেল্লাফতে! কীভাবে মিলল সমাধান? দেখে অবাক সবাই

Last Updated:

Social Media Post: ফেসবুকে গ্রামের রাস্তার কাদা ও খানাখন্দের ছবি ট্যাগ করতেই কেল্লাফতে! ভাতারের কুবাজপুর ও ছাতনী গ্রামের রাস্তা সংস্কারে তৎক্ষণাৎ উদ্যোগ নিয়েছেন বিধায়ক সৌমেন কার্ফা। দ্রুত শুরু হচ্ছে কাজের প্রক্রিয়া। তবে এই সময়ের মধ্যে সাধারণ মানুষকে একচু ধৈর্য্য ধরার অনুরোধ করেছেন।

বেহাল রাস্তা সংস্কারে তড়িঘড়ি উদ্যোগ নিলেন বিধায়ক
বেহাল রাস্তা সংস্কারে তড়িঘড়ি উদ্যোগ নিলেন বিধায়ক

ভাতার, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রের কুবাজপুর ও ছাতনী গ্রামের বেহাল রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার সময়ে রাস্তার পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ায় যাতায়াতে দুর্ভোগ বাড়ছিল। সেই সমস্যা এবার নজরে এল বিধায়ক সৌমেন কার্ফার। সোশ্যাল মিডিয়ায় বিধায়ককে ট্যাগ করে সমস্যার কথা জানাতেই দ্রুত পদক্ষেপ নিলেন বিধায়ক। সম্প্রতি বিধায়ক সৌমেন কার্ফা নিজের ফেসবুক প্রোফাইলে ওই রাস্তার ছবি-সহ একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ভাতার বিধানসভার অন্তর্গত কুবাজপুর এবং ছাতনী গ্রামের রাস্তার বেহাল দশা নিয়ে কয়েকজন তাঁকে ট্যাগ করেছিলেন।

Previous post

আয়ুষ্মান ভারত কার্ডে কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম…? শিখে নিন অনলাইন, অফলাইন দুই ‘পদ্ধতি’, রইল স্টেপ বাই স্টেপ

Next post

Goat Farming Tips: একটু ভুল হলেই শেষ ছাগলের খামার! বর্ষার দিনে মড়ক ঠেকানোর ‘মাস্টারপিল’ দিলেন অভিজ্ঞ চাষি, না জানলে আপনারই ক্ষতি

Post Comment

You May Have Missed