SIR Regulation: ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল SIR-এ..এবার ফের নাম তোলার সুযোগ, কী কী করতে হবে জানাল কমিশন
ভোটার তালিকায় নাম তোলার জন্য বুথভিত্তিক বিশেষ শিবিরের আয়োজন করা হবে। রাতের আশ্রয়কেন্দ্র, শ্রমিক কলোনি, গৃহহীন এবং প্রান্তিক মানুষের জন্যও প্রয়োজন অনুযায়ী বিশেষ শিবিরের ব্যবস্থা করা যেতে পারে। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় স্তরে প্রচার, SVEEP কর্মসূচি এবং নিয়মিত সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বিশেষ অভিযানের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে Chief Electoral Officer (CEO), District Election Officer (DEO) এবং Electoral Registration Officer (ERO)-কে।
Post Comment