SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বড় আপডেট, দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক
Last Updated:
রাজ্যে এসআইআর-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকাপ্রকাশিত হবে আগামীকাল সোমবার৷ রবিবার, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানালেন সোমবার সন্ধ্যে নাগাদ প্রকাশিত হবে তালিকা৷
কলকাতা: গত শুক্রবারই এসআইআর-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল৷ কিন্তু সেদিনই নির্বাচন কমিশন জানায় শুক্রে নয়, তালিকা প্রকাশ হচ্ছে না৷ রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হবে আগামীকাল সোমবার৷ রবিবার, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানালেন সোমবার সন্ধ্যে নাগাদ প্রকাশিত হবে এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা৷
গতকাল, শনিবারই নির্বাচন কমিশন জানিয়েছিল সোমবার সন্ধ্যা ৭ টার আগে প্রকাশ করা হবে না সাপ্লিমেন্টারী তালিকা৷ সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। ওই তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইবুনালে। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, ট্রাইবুনাল যে অবসর প্রাপ্ত বিচারক রা কাজ করবেন তাদের সবাইকে দু’জন করে পুলিশের নিরাপত্তা রক্ষী দেওয়া হবে। ট্রাইবুনালের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী করতে হবে। তাই কিছুটা সময় লাগবে ট্রাইবুনাল শুরু হতে।
#WATCH | Kolkata, West Bengal: When asked when the Supplementary list of SIR will be released, State’s Chief Electoral Officer, Manoj Kumar Agarwal says, “Tomorrow evening…” pic.twitter.com/d61MAHem3b
— ANI (@ANI) March 22, 2026
প্রসঙ্গত, বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল শুক্রবার৷ কিন্তু শুক্রবারই কমিশন জানায় নয় আগামী সোমবার প্রকাশ করা হবে তালিকা৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৭ হাজারের বুথের তালিকা প্রস্তুত কমিশনের। রাজ্যজুড়ে ৮০ হাজারেরও বেশি বুথ থাকলেও কয়েক হাজার বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। কালিম্পং, ঝাড়গ্রাম, দার্জিলিং-এর মতো জেলাগুলিতে একাধিক বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। তাই সব বুথের সাপ্লিমেন্টরি তালিকা হবে না।
Kolkata,West Bengal




Post Comment