Shatarup Ghosh: “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে”, কটাক্ষ শতরূপের

Shatarup Ghosh: “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে”, কটাক্ষ শতরূপের

কলকাতা: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে বিক্ষোভ ধুন্ধুমার । তাঁকে লক্ষ্য করে দেখানো হল কালো পতাকা । দলীয় এক কর্মীর বাইকে চড়ে যখন সোনারপুরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তখন তাঁকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা । উত্তেজিত জনতা তাঁকে দেখে যেমন ডিম ছোড়ে, তেমনই ‘চোর চোর’ বলে স্লোগানও দিতে থাকে । অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে এই ধুন্ধুমারের মধ্যে ছিঁড়ে যায় তাঁর জামাও ।

আরও পড়ুন: প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল

আর এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ । এমনকি তিনি ডিজের অর্থও বোঝালেন । শতরূপ ঘোষ বললেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে বাংলায় ডিজে বাজবে । তখন ভেবেছিলাম ডিজে মানে ডিস্ক জকি । কিন্তু আজ বুঝলাম ডি মানে ডিম আর যে মানে জুতো । বাংলায় ডিজে বাজছে । পিসি মুখ্যমন্ত্রী ছিল বলে এ হচ্ছে সাংসদ । পিসি না থাকলে এর পাড়ার একটা শনি পুজোর কমিটি যেতার ক্ষমতা নেই ।”

উল্লেখ্য, সোনারপুর থেকে  কলকাতা ফিরলে প্রথমে অ্যাপোলো ও তারপর বেল ভিউ, শহরের দুই নামী বেসরকারি হাসপাতালে বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করার চেষ্টা করা হয় । যদিও কোনও হাসপাতালই তাঁকে ভর্তি রাখতে চায়নি । কারণ হিসাবে দুই হাসপাতালের তরফেই জানানও হয়েছে যে অভিষেকের শরীরে কোনও গুরুতর চোট বা আঘাত নেই । আর তারপর কালীঘাটের বাড়িতে নিয়ে চলে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ।

আরও পড়ুন: “আমরা সংযত ছিলাম বলেই আজ তৃণমূল কংগ্রেস অক্ষত আছে”, ডিজে থেকে রবীন্দ্র সঙ্গীত নিয়ে ক্ষোভ উগরে দিলেন শমীক ভট্টাচার্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি না করতে চাওয়া প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি অভিযোগ করেন, “ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি । কিন্তু তারা বাধ্য হয়েছে । কারণ, এমন না হলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে কর্তৃপক্ষ ।”

অন্যদিকে বিজেপির মুখপাত্র দেবজিত সরকার বলছেন, “মন্দ লোকেরা একটা কথা সন্দেহ করছেন । আজকে বা কাল বিভিন্ন সময় হাজিরা দেওয়ার যে সব হাজিরা দেওয়ার কাগজ গিয়ে পৌঁছেছে সেগুলোকে এড়ানোর জন্যই তিনি নাকি হাসপাতালে যাওয়ার নাটক করছেন ।”

Post Comment

You May Have Missed