SFI Book Stall Vandalism: বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলে হামলা, বাধা দিতে গিয়ে আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম
Last Updated:
SFI Book Stall Vandalism: কালীপুজোতেও রেহাই নেই এসএফআইয়ের! বাঁকুড়া, হাবড়া ও নৈহাটিতে বুকস্টল ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
বাঁকুড়া: দুর্গাপুজোর পর কালীপুজোতেও এসএফআইয়ের বুকস্টলে হামলার অভিযোগ উঠল। বাঁকুড়ার পাশাপাশি উত্তর ২৪ পরগনার হাবড়া ও নৈহাটিতেও বুকস্টল ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনাগুলির পিছনে বিজেপি ও আরএসএসের কর্মী-সমর্থকদের হাত রয়েছে বলে দাবি এসএফআইয়ের। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
বাঁকুড়ার স্কুলডাঙায় সিপিএমের জেলা কার্যালয়ের সামনে কালীপুজো উপলক্ষে বুকস্টল তৈরি করেছিল এসএফআই। গতকাল থেকে শুরু হয়েছিল ওই স্টল। অভিযোগ, আজ দুপুরে চার যুবক সেখানে এসে হামলা চালায়। স্টলে থাকা বইপত্র এবং সুদীপ্ত গুপ্তের ছবি ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। হামলাকারীদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম। তাঁর মোবাইল ফোনও আছাড় মেরে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার হাবড়া ও নৈহাটি এলাকাতেও এসএফআইয়ের বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে। হাবড়া-২ গ্রামীণ এলাকার খারোতে কালীপুজো উপলক্ষে বুকস্টল করেছিল ছাত্র সংগঠনটি। অভিযোগ, রবিবার বিজেপির কর্মী-সমর্থকরা সেখানে গিয়ে ভাঙচুর চালান। স্টলের ফ্লেক্স ছিঁড়ে ফেলার পাশাপাশি মনীষীদের ছবি মাটিতে ফেলে পা দিয়ে মাড়ানো হয় বলেও অভিযোগ। স্টলে থাকা বইপত্রও ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি এসএফআইয়ের। তবে এই অভিযোগ মানতে নারাজ বিজেপি।
প্রিয়ব্রত গোস্বামী

Post Comment