দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া

কলকাতা: বিদেশে থেকেও, ভারতের সমস্ত রীতিনীতি, অনুষ্ঠান, পুজো.. সমস্ত কিছুই মেনে চলার চেষ্টা করেন তিনি। নিজের একরত্তি মেয়েকেও ভারতীয় রীতিনীতির সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সদ্যই বিদেশের মাটিতে, করবা চৌথের অনুষ্ঠান পালন করেছিলেন প্রিয়ঙ্কা। বিশেষ এই দিনে স্ত্রীয়ের পাশে থাকার জন্য, কাজ সামলে হাজির হয়ে গিয়েছিলেন নিক জোনাস (Nick Jonas)। সবসময়েই মেয়ে মালতীকে সঙ্গে রেখেছিলেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীকে মাঝে মধ্যেই বাড়িতে বিভিন্ন পুজোর আয়োজনও করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ছবিও শেয়ার করে নেন প্রিয়ঙ্কা। সেইভাবেই দীপাবলি উদযাপনের ছবিও শেয়ার করে নিয়েছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু সেখানেই বিপত্তি। একগুচ্ছ ছবির মধ্যে থেকে, একটি ছবি নিয়ে কটাক্ষের শিকার হলেন প্রিয়ঙ্কা। কি ছিল সেই ছবিতে? 

দীপাবলিতে চিংড়িতে কামড়, প্রিয়ঙ্কাকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এল কটাক্ষ

প্রিয়ঙ্কা দীপাবলি উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিক, প্রিয়ঙ্কা এবং তাঁর বন্ধুবান্ধবেরা.. সবাই সেজেছিলেন ভারতীয় পোশাকে। একটি জমকালো মেরুন অফ শোলডার লেহঙ্গা পরেছিলেন প্রিয়ঙ্কা। সঙ্গে জমকালো হয় না। নিক পরেছিলেন সাদা কুর্তা পাজামা, সঙ্গো কোট। ছোট্ট মালতিকেও ভারতীয় পোশাকে সাজিয়েছিলেন নিক প্রিয়ঙ্কা। তবে প্রিয়ঙ্কার শেয়ার করা একগুচ্ছ ছবির মধ্যে একটা ছবি ছিল, যেখানে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা কামড় বসাচ্ছেন চিংড়িতে। আর এই ছবিতেই আপত্তি নেটিজেনদের। দীপাবলিতে অনেকেই নিরামিষ খাবার খান। ভারতীয়দের মধ্যে অনেকেই এই রীতি মেনে চলেন। আর দীপাবলি উদযাপনে প্রিয়ঙ্কা চিংড়িতে কামড় বসাতেই ধেয়ে এল কটাক্ষ।

এক অনুরাগী লিখেছেন, ‘দীপাবলির দিনে আপনি আমিষ খাবার কীভাবে খাচ্ছেন?’ অনেকে আবার বলেছেন, ‘দীপাবলিতে আমিষ খাবার খাওয়া… বড়সড় না।’ একজন লিখেছেন, ‘উনি দীপাবলির দিনে চিংড়ি খাচ্ছেন নাকি এটা?’ আরে অনুরাগী লিখেছেন, ‘দীপাবলিতে একদিকে পুজো করছেন, অন্যদিকে মাছ-মাংস খাচ্ছেন! বাহ্’। তবে এই সমস্ত কটাক্ষের কোনও জবাব দেননি প্রিয়ঙ্কা। তিনি প্রত্যেকটা পোস্টেই বুঝিয়ে দেন যে, তিনি নিজের জীবনকে ভীষণ ভালভাবে উপভোগ করছেন। একদিকে যেমন তিনি কেরিয়ার সামলাচ্ছেন, অন্যদিকে তিনি নিক আর ছোট্ট মালতিকে নিয়ে সুখে সংসার করছেন। তা হোক না সে বিদেশের মাটিতে.. 

 

আরও পড়ুন: Big Boss Bangla: বিগ বসের ঘরের সব ‘স্মৃতি’ মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?

 



Post Comment

You May Have Missed