Rakhi Industry: নবান্ন থেকে কলকাতা পুলিশ, সব জায়গায় কালনার বিশ্বস্ত হাত! আচমকা রাখি শিল্পীদের ভাগ্য ফেরাল রাজ্যের বড় উদ্যোগ, জানুন কীভাবে?

Last Updated:

Rakhi Industry: রাখি পূর্ণিমার আগেই ভাগ্য বদলাল কালনার রাখি শিল্পীদের! রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ দফতর, নবান্ন এবং কলকাতা পুলিশের তরফ থেকে সাড়ে পাঁচ লক্ষেরও বেশি রাখির মেগা অর্ডার মেলায় বাড়তি পারিশ্রমিকে দিনরাত এক করে কাজ করছেন স্থানীয় শিল্পীরা।

+

পূর্ব বর্ধমানের কালনায় দিনে ১৬-১৮ ঘণ্টা কাজ করে রাজ্য সরকার ও কলকাতা পুলিশের জন্য রাখি তৈরি করছেন স্থানীয় শিল্পীরা

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রাজ্য সরকারের একাধিক দফতর ও সংস্থার কাছ থেকে বিপুল পরিমাণ রাখির বরাত পেয়ে নতুন করে আশার আলো দেখছেন পূর্ব বর্ধমানের কালনার রাখি শিল্পীরা। পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের তরফে পাঁচ লক্ষেরও বেশি রাখির অর্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকে এসেছে ৫০ হাজার রাখির বরাত। এর সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতরের জন্য বিশেষ পরিবেশবান্ধব ১০ হাজার রাখি তৈরির অর্ডারও পেয়েছেন শিল্পীরা। একসঙ্গে এত বড় বরাত পাওয়ায় স্বাভাবিকভাবেই বেড়েছে কাজের সুযোগ এবং আয়-রোজগারের সম্ভাবনা।

Previous post

মেদিনীপুর থেকে বাঁকুড়ার জঙ্গলে ১৩ হাতির হানা, রাতের অন্ধকারে ভরা দ্বারকেশ্বর সাঁতরে পার, জেলায় মোট ১৭ হাতি

Next post

Fraud Message: ব্যাঙ্ক থেকে আসা মেসেজ আসল নাকি ভুয়ো, কীভাবে বুঝবেন? জেনে নিন সহজ উপায়গুলো

Post Comment

You May Have Missed