Rainfall alert: দক্ষিণবঙ্গের দুই জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ৫০ কিমি বেগে ঝড় এবং বজ্রপাত, কিছুক্ষণের মধ্যেই তাণ্ডব

Rainfall alert: দক্ষিণবঙ্গের দুই জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ৫০ কিমি বেগে ঝড় এবং বজ্রপাত, কিছুক্ষণের মধ্যেই তাণ্ডব

Last Updated:

রাজ্যের দুই জেলায় কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

দুই জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
দুই জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রাজ্যের দুই জেলায় ঝড় ও বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে জানা গিয়েছে।

দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, গরম এবং অস্বস্তি আজও কাল। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বেশি অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। কলকাতা-সহ সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতে। বেশি সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগল উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়া পুরুলিয়া তে। বজ্রপাতের আশঙ্কা থাকবে।

শুক্রবার রাত থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও শনি ও রবিবারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে। রবিবার থেকে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দক্ষিণবঙ্গে।

তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ৭ দিন। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ১৯ এবং ২০ জুন উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে।

Previous post

ফের অশান্ত বাংলাদেশ, রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ বন্ধ, ছবি অবমাননার অভিযোগ, মশাল মিছিল

Next post

‘মোদিকে দেখতে দেবদূতের মতো, টোটাল কিলার’, মোদি প্রশস্তি ট্রাম্পের, বললেন, ‘ওঁকে কেউ আঘাত করলে…’

Post Comment

You May Have Missed