OBC Bill in Assembly: ঋতব্রতরা ওয়াক আউট করলেও বসে রইলেন নব্য তৃণমূলের ৬ বিধায়ক, ওবিসি বিলে ক্রস ভোটিং? দেখুন হিসেব

OBC Bill in Assembly: ঋতব্রতরা ওয়াক আউট করলেও বসে রইলেন নব্য তৃণমূলের ৬ বিধায়ক, ওবিসি বিলে ক্রস ভোটিং? দেখুন হিসেব

এ দিন বিধানসভায় ওবিসি সংশোধনী বিলের পক্ষে ১৮৬টি ভোট পড়েছে৷ বিপক্ষে পড়েছে মাত্র ১৭টি ভোট৷ এই ১৭টি ভোটের মধ্যে চারজন বিধায়ক আইএসএফ-এর ১ জন, সিপিএমের ১ জন এবং কংগ্রেসের দু জন বিধায়ক রয়েছেন৷ এ ছাডা় কালীঘাট পন্থী তৃণমূলের ১২ জন বিধায়ক বিলের বিপক্ষে ভোট দিয়েছেন৷ সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং কালীঘাট পন্থী তৃণমূলের ১২ জন বিধায়ক ছাডা়ও ঋতব্রত শিবিরের একজন বিধায়ক বিলের বিপক্ষে ভোট দেওয়ায় মোট ১৭টি ভোট বিলের বিপক্ষে পড়েছে৷

ঋতব্রত শিবিরের যে ৬ জন বিধায়ক ওয়াক আউট করলেন না

কাজল শেখ

বাহারুল ইসলাম

তফিকুর রহমান

বাইরন বিশ্বাস

পান্নালাল হালদার

মোশারফ হোসেন

যারা বিপক্ষে ভোট দিয়েছেন

নওশাদ সিদ্দিকি (ISF)

মোস্তাফিজুর রহমান (CPIM)

মোতাব শেখ (Congress)

জুলফিকার আলি (congress)

কুণাল ঘোষ

শোভনদেব চট্টোপাধ্যায়

বিমান বন্দ্যোপাধ্যায়

মদন মিত্র

পুলক রায়

অশোক দেব

নয়না বন্দ্যোপাধ্যায়

বাবর আলি

আলিফ আলি আহমেদ

রুকবানুর রহমান

অসীমা পাত্র

তোহরাফ আলি হোসেন

নব্য তৃণমূলে সমন্বয়ের অভাব? 

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি যখন বিল নিয়ে ভোটাভুটি দাবি করেন তখন রথীন ঘোষ, জাভেদ খান উঠে দাঁড়িয়ে সেই দাবিতে সমর্থন জানান। তারাও কার্যত একই দাবি করতে থাকেন। তারপর হঠাৎ করে নব্য তৃণমূলের ওয়াক আউট করে নেওয়ার সিদ্ধান্তে কিছুটা অবাক হয়ে যান নয়া তৃণমূল এর শিউলি সাহা, রথীন ঘোষ।

মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ ঋতব্রত শিবিরে থাকলেও প্রথমে ওয়াক আউট করেননি৷ নব্য তৃণমূল শিবির ওয়াক আউট করার সময় রথীন ঘোষ ও শিউলি সাহা কিছুক্ষণ অপেক্ষা করেন। নিজেদের মধ্যে কথা বলেন। তার কিছুক্ষণ বাদে বেরিয়ে যান তাঁরা৷ স্পিকার দরজা বন্ধ করার কথা বললেও বিশেষ অনুরোধ করে তাঁরা বেরন।

Post Comment

You May Have Missed