North Dinajpur News: বিয়ের ৪ মাসের মধ্যেই সব শেষ! হেমতাবাদের যুবকের করুণ পরিণতি, পরিবারে শোকের ছায়া

North Dinajpur News: বিয়ের ৪ মাসের মধ্যেই সব শেষ! হেমতাবাদের যুবকের করুণ পরিণতি, পরিবারে শোকের ছায়া

Last Updated:

North Dinajpur News: মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে যাওয়ার পর থেকে তিনি মনমরা হয়ে থাকতেন। এদিন সকালে শোওয়ার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ
তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ

হেমতাবাদ, উত্তর দিনাজপুরঃ মাস চারেক আগে বিয়ে হয়েছে। তার মধ্যেই ছন্দপতন! চরম সিদ্ধান্ত নিলেন হেমতাবাদের এক যুবক। শুক্রবার সকালে শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এদিন সকালে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের নওদা এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম সুরেশ সরকার। শোওয়ার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পেশায় শ্রমিক এই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এই বিষয়ে মৃত যুবকের এক আত্মীয় জানান, বৃহস্পতিবার রাতে মা-বাবার সঙ্গে খাওয়াদাওয়া করে ঘুমোতে চলে গিয়েছিলেন সুরেশ। এদিন সকালে ওই যুবকের মা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হেমতাবাদ থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তাতে কী সামনে আসে সেটাই দেখার।

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

Previous post

আরসিবিকে হারিয়েই কোহলির দলকে খোঁচা গিলের, সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন শুভমন?

Next post

West Medinipur News: কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড শহর! গাছ ভেঙে পড়ায় মেদিনীপুর-ঝাড়গ্রাম রুটে যান চলাচল বন্ধ, চরম উৎকণ্ঠায় যাত্রীরা

Post Comment

You May Have Missed