Nitin Nabin: রাজ্যে ট্রিপল ইঞ্জিনের ডাক দিয়েছেন শুভেন্দু! পুরভোটের আগে রাজ্যে অমিত শাহ, নিতিন নবীন

Last Updated:

Nitin Nabin: পুরভোটের আগে কালীপুজো, আর কালীপুজো দীপাবলি পেরলে রাজ্যে আসতে পারেন অমিত শাহ এবং নিতিন নবীন

নিতিন নবীন, অমিত শাহ
নিতিন নবীন, অমিত শাহ

কলকাতা: রাজ্যের পুরসভা নির্বাচনের আগে রাজ্যে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীন। তার সঙ্গে কালীপুজো, দীপাবলি মিটলে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নভেম্বরে হতে চলেছে কলকাতা পুরসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেই রাজ্যে আসছেন দুই মেগাওয়েট৷

ইতিমধ্যেই রাজ্যে ট্রিপল ইঞ্জিনের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র, রাজ্যের পরে এবার পুরসভাতেও বিজেপির হোক দাপট৷ রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনের জয়ের পর কলকাতা পুরসভাতেও বিজয় মিছিলের সভা থেকে রাজ্যে ট্রিপল ইঞ্জিন অর্থাৎ কলকাতা পুরসভা বিজেপির হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভাতেই বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কলকাতা ও হাওড়া পুরসভা যাতে বিজেপির দখলে থাকে তার ডাক দিয়েছিলেন। এবার সেই লক্ষ্যই কার্যত এক ধাপ এগিয়ে গেল বিজেপি৷

সেই কারণেই, বেনজির ভাবে পুর নির্বাচনের আগে রাজ্যে অমিত শাহ এবং নিতিন নবীনের আসা রাজনৈতিক ভাবে পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় মানচিত্রে আরও উল্লেখযোগ্য করে দিচ্ছে৷

সল্টলেকের পার্টি অফিসে ড্রপ বক্স

বিজেপির মুরলীধর সেন লেন থেকে সল্টলেক অফিসে drop box এর সমস্ত আবেদন পত্র এসে পৌঁছল। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত পুর নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের শেষ সময় ধার্য করা হয়েছিল বিজেপির তরফে। আবেদন জমা দেওয়ার সময় শেষ হতেই এবার বিজেপি নেতৃত্ব সেই সমস্ত আবেদন পত্র খতিয়ে দেখবেন। আজ থেকেই শুরু হবে সেই পর্ব বলে সূত্রের খবর। গাড়ি করে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে হাজার হাজার আবেদন পত্র এসে পৌঁছল সল্টলেক অফিসে।

11th. Oct. থেকে শুরু হয়ে 26th. Oct. পর্যন্ত আবেদনের এই সময়কালে কলকাতা পুর ভোটে প্রার্থী হতে চেয়ে ছ’হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে বলে বিজেপি সূত্রের খবর। শুধুমাত্র ড্রপবক্সের মাধ্যমেই নয়, অনেকে দলীয় ইমেইল, পুর ভোটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতৃত্বের হাতেও প্রার্থী হতে চেয়ে আবেদন পত্র জমা দিয়েছেন।

Post Comment

You May Have Missed